খুনেরও আগে শ্রদ্ধাকে চরম নির্যাতন আফতাবের! প্রকাশ্যে এল ছবি


ODD বাংলা ডেস্ক: হাড়হিম করা শ্রদ্ধা ওয়াকার হত্যাকাণ্ডের পরতে পরতে লুকিয়ে রহস্য। তদন্তে রহস্যের জট যত খুলছে, ততই সামনে আসছে একের পর এর চাঞ্চল্যকর তথ্য। এবার জানা গেল, নির্মমভাবে খুন হওয়ারও আগে, লিভ-ইন পার্টনার আফতাব আমিন পুনেওয়ালার হাতে একবার নির্যাতন শিকার হয়েছিলেন শ্রদ্ধা। সেইসময় শ্রদ্ধাকে বেধড়ক মারধর করে আফতাব। যার জন্য হাসপাতালে ভর্তি পর্যন্ত হতে হয়েছিল শ্রদ্ধাকে। ৩ দিন হাসপাতালে ছিলেন তিনি। এই ঘটনাটি ঘটেছিল ২০২০ সালে। সেই সময়কার শ্রদ্ধার একটি ছবি থেকে স্পষ্ট তাঁর মুখে একাধিক আঘাতের চিহ্ন। শ্রদ্ধার ওয়াকারের খুনের ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যেই আফতাবের 'ডুয়াল পার্সোনালিটি' ভাবিয়ে তুলেছে তদন্তকারীদের। বাস্তবে নৃশংস! কিন্তু সোশ্যাল মিডিয়ায় ‘মানবতার’ প্রতীক। আফতাব আমিনের ‘ডুয়াল পার্সোনালিটি’ চমকে দেওয়ার মতো। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.