ছবি চলছে না, ভারতকে ‘হোমোফোবিক’ আখ্যা দিলেন আয়ুষ্মান খুরানা

ODD বাংলা ডেস্ক: আয়ুস্মান খুরানার অনেক, ডক্টর জি এবং চণ্ডীগড় করে আশিকি এই শেষ তিনটি ছবি খুব একটা কামাল করতে পারেনি বক্স অফিসে। কিন্তু নিজের সিনেমা মন কাড়তে পারেনি দর্শকদের তার জন্যও আয়ুষ্মান দায়ী করলেন ভারতের দর্শকদেরই। অভিনেতার বক্তব্য, “ট্যাবু সাবজেক্টে কাজ করেছি অনেক। প্যান্ডেমিকের আগে যথেষ্ট ভাল গিয়েছে সেইসব ছবি। গোঁড়ামি, অন্ধবিশ্বাস যাতে ভেঙে যায় সেইজন্য করতে চেয়েছি এসব ছবি। এই ধরনের ছবি সামাজিক একটা বার্তা দেয়। অনেক বিরাট পরিসরের মানুষ দেখেন। বাচ্চারা দেখে এইসব ছবি। কমার্শিয়াল ভাবে আমার শেষ তিনটি ছবি একেবারেই চলেনি কারণ, দুর্ভাগ্যবশত এই দেশটা খুব হোমোফোবিক”।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.