৮৫ লক্ষের মদ বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিল প্রশাসন!
ODD বাংলা ডেস্ক: গোডাউনে দীর্ঘ দিন ধরে জমা হয়েছে বিভিন্ন সময়ে বাজেয়াপ্ত করা অবৈধ মদ। সেই মদের কী হবে, তা নিয়ে ৩১ বছরেও কোনও সিদ্ধান্ত নিতে পারেনি প্রশাসন। তাই শেষমেশ ৮৫ লক্ষ টাকার অবৈধ মদের বোতল বুলডোজার দিয়ে গুঁড়িয়ে নষ্ট করে ফেলল প্রশাসন। মধ্যপ্রদেশের ইনদওরের ঘটনা।বৃহস্পতিবার দেশি-বিদেশি মদ, হুইস্কি এবং বিয়ারে ভরা ৩,১৪৬টি কার্টন নষ্ট করার সিদ্ধান্ত নেয় ইনদওর প্রশাসন। মদের বোতলগুলি রাস্তার উপর রেখে তা একটি বুলডোজার দিয়ে চাপা দিয়ে নষ্ট করে দেওয়া হয়। সংবাদ সংস্থা পিটিআইকে এমনটাই জানিয়েছেন ইনদওরের মহকুমা শাসক অক্ষয় মারকাম।





Post a Comment