আবারও যদি ২৬/১১-র মতো সন্ত্রাস হামলা হয়, তা রুখতে কতটা প্রস্তুত বাণিজ্যনগরী?
Odd বাংলা ডেস্ক: ২০০৮ সালের ২৬ নভেম্বর সন্ত্রাস হামলায় কেঁপে উঠেছিল মুম্বই নগরী। জঙ্গি দমন করতে গিয়ে প্রাণ হারিয়েছিলেন অসংখ্য মানুষ। তবে আবার যদি এমন জঙ্গিহামলা হয় বাণিজ্যনগরীতে, তার জন্য কতখানি প্রস্তুত মুম্বই পুলিশ।
মুম্বইয়ের পুলিশ কমিশনার সঞ্জয় বারভে একসময় জানিয়েছিলেন, মুম্বই পুলিশ ফের ২৬/১১-এর মতো সন্ত্রাস হামলার মতো পরিস্থিতি যদি ফের সৃষ্টি হয়, তাহলে তার মোকাবিলা করতে সর্বতভাবে প্রস্তুত মুম্বই পুলিশ। মুম্বইয়ের পুলিশবাহিনীকে যেভাবে প্রশিক্ষণ দেওয়া হয়েছে, তাতে একে দেশের সবচেয়ে শক্তিশালী বাহিনী বলা যায়। মুম্বই শহরের রাস্তাঘাট এবং অন্যান্য জমিগুলি মুম্বইয়ের উচ্চ প্রশিক্ষণপ্রাপ্ত পুলিশ, কম্যান্ডোরা পাহাড়া দেন। পাশাপাশি মার্কসম্যানের মতো অত্যাধুনিক অস্ত্রশস্ত্র এবং যুদ্ধের জন্য গাড়িও প্রস্তুত রয়েছে। মুম্বই হামলার ১১ বছর পর অর্থাত ২ বছর আগে এই একই পরিস্থিতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে মুম্বই পুলিশের প্রস্তুতি প্রসঙ্গে এই কথা জানান মুম্বই পুলিশ কমিশনার।
প্রসঙ্গত ভারতের ইতিহাসে সবচেয়ে মারাত্মক সন্ত্রাসবাদী হামলাগুলির মধ্যে অন্যতম হল ২৬/১১ মুম্বই হামলা। ১০ জন সন্ত্রাসবাদী মুম্বইয়ে হামলা চালায় যার ফলে ৩০০ জন মানুষ আহত হন এবং প্রাণ হারিয়েছেন প্রায় ১৬৬জন। শহরকে যাতে এইরকম মারাত্মক সন্ত্রাসবাদী হামলার সম্মুখীন না হতে হয় সেকারণে একটি ক্যুইক রেসপন্স টিম গড়ে তোলা হয়েছে, যারা শহরে ঘটে যাওয়া সন্ত্রাসবাদী হামলার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারবে।





Post a Comment