গান গাইতেন নাইট ক্লাবে, গলার স্বরের জন্য তাড়িয়ে দেওয়া হয় মিউজিক ক্লাস থেকে, জন্মদিনে অজানা ঊষা
কিন্তু এই যাত্রাপথ খুব একটা সহজ ছিল না। শুরুর দিকে তিনি গান গাইতেন হোটেল এবং নাইটক্লাবে। মুম্বইয়ের 'টক অব দ্য টাউন', কলকাতার 'ট্রিঙ্কাস' এমনকী দিল্লির ওবেরয় হোটেলেও গান গাইতে শুরু করেন। এমনকী আজও ফিল্মের চেয়ে উষা উত্থুপের লাইভ শো খুবই জনপ্রিয়। এমনই একদিন ওবেরয় গ্র্যান্ডে গান গাইছেন উষা, সেখানে উপস্থিত হন শশি কাপুর সহ বলিউডের বেশ কিছু মিউজিক ডিরেক্টর ও অভিনেতারা। সেখান থেকেই ডাক এল প্রথম প্লে ব্যাকের। এরপর একের পর এক গানে নজর কাড়লেন উষা, যার মধ্যে এক দো চাচাচা, হরি ওম হরি, রাম্ভা হো প্রভৃতি গান পৌছে যায় জনপ্রিয়তার শিখরে। বরাবরই কুচিপুরম শাড়ি, গোল 'ক' লেখা টিপ, মাথায় সাদা ফুলের মালা-তাঁর এই রূপটাই আজও অম্লান দর্শকদের মনে।
এরপর আশা ভোঁসলের সঙ্গে দম মারো দম গানে তাঁর কণ্ঠ সকলের মন ছুঁয়ে গিয়েছিল। এরপর একের পর এক হিট গানে লাইম লাইট পান উষা। বাংলাতেও একের পর এক জনপ্রিয় গানে নিজের একটা আলাদা জায়গা করে নেন উষা উত্থুপ। শুধু তাই নয়, রেখা ভরদ্বাজের সঙ্গে ডার্লিং- গানটি গেয়ে উষা উত্থুপ ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড জিতে নেন।





Post a Comment