সমুদ্রে বেড়াতে গিয়ে বালির ওপর খালি পায়ে হাঁটুন, উপকার জানলে অবাক হবেন
Odd বংলা ডেস্ক: সমুদ্রে বেড়াতে গিয়ে সমুদ্রের পাড় বরাবর একাকী হেঁটে বেড়াতে কার না ভাল লাগে। সমুদ্রের নোনা বালির ওপর দিয়ে হেঁটে যাওয়ার মজাটাই আলাদা। তবে শুধু মজা বা আনন্দের জন্য নয়, খালি পায়ে বালির ওপর দিয়ে হেঁটে বেড়ানোর উপকারিতাও কিন্তু কম নয়। তাই এক ঝলকে দেখে নিন বালির ওপর দিয়ে খালি পায়ে হাঁটলে বা দৌড়লে কী কী উপকার পাওয়া যেতে পারে-
১) শক্তি প্রশিক্ষণ- সাধারণ মাটির ওপর দিয়ে হাঁটা আর বালির ওপর দিয়ে হাঁটার মধ্যে কিন্তু অনেকটাই তফাত রয়েছে। কারণ সাধারণ মাটিতে হাঁটার চেয়ে বালিরও পর দিয়ে হাঁটলে অনেকটাই বেশি শক্তি ক্ষয় হয়। কারণ বালির মধ্যে পা আটকে যায়। তাই বালির ওপর হাঁটতে গেলে ২.১-২.৭ গুণ বেশি শক্তির অপচয় হয়। এর ফলে পায়ের পিছনের দিকে পেশী অনেকটা শক্তিশালী হয়।
২) ক্যালোরি বার্ন হয়- বালির ওপর হাঁটার জন্য যে শক্তি আপনি পান, তা কোথা থেকে আসে জানেনে? ক্যালোরি পোড়ার ফলে এই শক্তি উৎপন্ন হয়। তাই বলা হয় যে, বালির ওপর দৌড়লে ৫০ শতাংশ বেশি ক্যালোরি বার্ন করা সম্ভব।
৩) শরীরকে শান্ত রাখে- কাজের জন্য সারাদিন যদি পায়ে টাইট জিন্স এবং আঁটোসাঁটো জুতো পরে থাকতে হয় তাহলে সমুদ্রতটে গিয়ে সমস্ত ক্লান্তিকে দূরে সরিয়ে রাখুন। খালি পায়ে বালিতে হাঁটা অনেকটা মাসাজের মতো। আকুপাঙচার থেরাপি যেভাবে করা হয় খালি পায়ে বালির ওপর দিয়ে হাঁটলে সেই একই কাজ হয়।
৪) স্ট্রেস কমাতে সাহায্য করে- শরীরে এক রাশ ক্লান্তি, কাজের চাপ থাকলে সোজা চলে যান দীঘা, পুরি কিংবা মন্দারমণি। খালি পায়ে সমুদ্রের পাড়ে হাঁটলে এবং সমুদ্রের জলে পা ডুবিয়ে দাঁড়ালে স্ট্রেস থেকে মুক্তি পাওয়া যায়। এমন কথাই বলেন বিশেষজ্ঞরা।





Post a Comment