শীতে পিকনিকের জন্য রইল কলকাতার কাছেই অসাধারণ কিছু স্পটের হদিশ...(পর্ব-২)
Odd বাংলা ডেস্ক: শীতকাল মানেই পিকনিক। সারা বছর ধরে এই শীতকালের জন্য সকলে অপেক্ষা করেন যে একটু সোনালী রোদ গায়ে মেখে বন্ধু-বান্ধব, আত্মীয় স্বজনদের নিয়ে একটু বনভোজনে সামিল হবেন। কলকাতার খুব কাছে বা খানিক দূরে রয়েছে এমন সব পিকনিক স্পট, যা এবারের শীতে হয়ে উঠতে পারে আপনার গন্তব্য।
১) গাদিয়াড়া– হাওড়া জেলার অন্যতম জনপ্রিয় পিকনিক স্পট হল গাদিয়াড়া৷ কলকাতা থেকে প্রায় ৮৫ কিলোমিটার দূরে এই পিকনিক স্পট সাধারণ মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয়৷ সদলবলে ধর্মতলা থেকে বাসে করে দুই থেকে আড়াই ঘণ্টা পথ পেরোলেই পৌঁছে যাবেন গাদিয়াড়ায়। এরপর হুগলি নদীর তীরেই জমে উঠুক চড়ুইভাতি।
২) বাবুরহাট- উত্তর ২৪ পরগনার একটি গ্রাম হল বাবুরহাট। কলকাতা থেকে মাত্র ৪৮ কিলোমিটার দূরত্বে এই সুন্দর গ্রামে পৌঁছতে গাড়িতে লাগবে ২ ঘণ্টার কাছাকাছি।
৩) বকখালি- দক্ষিণ ২৪ পরগনার নামখানার সংলগ্ন স্থানে অবস্থিত বকখালিও কিন্তু হতে পারে একটি সুন্দর পিকনিক স্পট। কলকাতা থেকে দূরত্ব ১২৫ কিলোমিটার দূরে গিয়ে করতে পারেন বনভোজন, কিন্তু যদি এক রাত থাকার পরিকল্পনা থাকে তাহলে আরও ভাল হয়। বকখালিতে প্রচুর হোটেল পেয়ে যাবেন।
৪) ফলতা- ফলতায় পিকনিক করতে যাননি এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। কলকাতা থেকে মাত্র ৪৯ কিলোমিটার দক্ষিণ ২৪ পরগনার ছোট্ট একটি গ্রাম হল ফলতা। গাড়িতে যেতে সময় লাগে ২ ঘণ্টার মতো।
৫) দেউলটি- সূবর্ণরেখার তীরে অবস্থিত গ্রামীণ পরিবেশ ঘেরা গ্রাম দেউলটি। কলকাতা থেকে ৬৩ কিলোমিটার দূরে অবস্থিত দেউলটিতে একসময়ে থাকতেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়।
৬) রায়চক- কলকাতা থেকে ৫০ কিলোমিটার দূরত্বে অবস্থিত ভাগিরথী-হুগলি নদীর গা বেয়ে রয়েছে রায়চক। কলকাতা থেকে যেতে যেতে সময় লাগবে প্রায় আড়াই ঘণ্টা মতো।





Post a Comment