বিশ্বজুড়ে প্রচলিত কিছু উদ্ভট নিউ ইয়ার স্পেশাল খাবার, আপনিও খেয়ে দেখুন
Odd বাংলা ডেস্ক: নতুন বছর মানেই নতুন উদ্যোম। আর সেইসঙ্গে উৎসবের মরশুম খাওয়া-দাওয়া ছাড়া কিন্তু একেবারেই অসম্ভব। কিন্তু বিভিন্ন দেশে এই নতুন বছরের খাওয়া-দাওয়ার বহর কিন্তু চোখে পড়ার মতো। আপনার কাছে খাওয়া-দাওয়া মানেই বিরিয়ানি হতে পারে, কিন্তু বিশ্বের বহু দেশে আবার খাওয়া -দাওয়া হয় একেবারে ঐতিহ্য মেনে। তাহলে জেনে নিন বিশ্বজুড়ে প্রচলিত নিউ ইয়ার স্পেশাল খাবার।
১) আঙুর, স্পেন- মাঝরাতে ঘরি কাঁটা ধরে যদি ১২টা আঙুর খাওয়া যায়, তাহলে সেই বিষয়টি খুবই শুভ বলে মনে করা হয়। যদি সময়ের মধ্যে ১২টা আঙুর না খাওয়া হয়, তাহলে তাকে দুর্ভাগ্য বলে মনে করেন স্পেনের মানুষরা।
২) রোসকা ডে রেয়েস, মেক্সিকো- মেক্সিকোতে ৬ জানুয়ারি তারিখে এই বিশেষ খাবারটি খাওয়া হয়। গোল রিং-এর আকারে তারি রুটিটি ফল, বাদাম এবং চিনি দিয়ে সাজানো হয়। গোটা বিষয়টি বেক করার আগে এর ভেতরে একটি যীশু মূর্তি বানিয়ে কেকের মধ্যে রাখা হয়। এবং এটি খাওয়ার সময় যে এটিকে কেকের মধ্যে থেকে উদ্ধার করেন তাকে খুবই ভাগ্যবান মনে করা হয়।
৩) কাঁচা ডিম, এল সালভাদোর- না, নববর্ষ উদযাপনের সময়ে কাঁচা ডিম এদের খেতে হয় না। বরং মধ্যরাতে এক গ্লাস জলে ডিম ফাটিয়ে রেখে দেন এখানকার মানুষরা। এরপর পরের দিন সকালে এর কুসুমটি কেম দেখতে লাগছে, সে সম্পর্কে যকথাটি প্রথমে আপনার মাথায় আসবে আপনার সারা বছর ঠিক সেইরকমই যাবে বলে মনে করা হয়।
৪) মুসুর ডাল, ইতালি- নববর্ষের দিনে ইতালির মানুষরা মুসুর ডাল খান! এমনকি তাঁরা এও মনে করেন যে, মুসুর ডাল খেলে তা তাঁদের জন্য সমৃদ্ধি বয়ে নিয়ে আসবে। পর্ক সসেজ-এর সঙ্গে পরিবেশন করা হয় এই মুসুর ডাল। পর্ক সসেজ- ফ্যাটসমৃদ্ধ হওয়ায়, তা ভবিষ্যতের সমৃদ্ধির সূচনা করে।
৫) বেদানা, তুরস্ক- নববর্ষের রাতে তুরস্কের মানুষরা নিজেদের বাড়ির সামনে বেদানা ফাটায়! বিষয়টি হাস্যকর মনে হলেও এটাই সত্যি। তাঁরা মনে করেন, যত বেশি বেদানার বীজ ফাটবে তত বেশি সৌভাগ্যমণ্ডিত হবে আগামী দিনগুলি।
৬) হুইস্কি, স্কটল্যান্ড- নববর্ষের রাতে ভোজনের সঙ্গে পান হবে না- এমনটা অনেকে আবার ভাবতেই পারেন না। তেমনই স্কটিশ মানুষরা মনে করেন আগামী বছর শুভ হয়ে উঠতে পারে এক বোতল হুইস্কির হাত ধরে। তাই নববর্ষের রাতে সকলে মিলে হুইস্কি খান সেখানকার মানুষ।





Post a Comment