'গজল' কে করেছিলেন 'গজব', তাঁর কন্ঠ আজও পুরুষের কান্না ভেজা


Odd বাংলা ডেস্ক: একজন বিশিষ্ট ভারতীয় গজল গায়ক, সুরস্রষ্টা, সংগীত পরিচালক, সমাজকর্মী ও শিল্পোদ্যোগী। সত্য়িই তিনি গজল সম্রাট। কারণ তাঁর কন্ঠ মনে করিয়ে দেয় জীবনে ফেলে আসা প্রতিটা মুহূর্তের কথা। ভালবাসার তো কোন রঙ হয় না, কোন রূপ হয় না। কিন্তু তাঁর কন্ঠ চিরদিন প্রতিটা পুরুষকে একবার করে ভাবিয়ে তোলে। ফেলে আসা পুরানো প্রেমের কথা, জীবন থেকে হারিয়ে যাওয়া মানুষের কথা। না করতে পারা অনেক কাজের কথা। তিনি জগজিৎ সিং। 



তাঁর জন্ম হয়েছিল  জনমোহন সিং হিসেবে। ১৯৭০ ও ১৯৮০-এর দশকে জগজিৎ এবং চিত্রা সিং ভারতীয় সংগীত জগতে প্রায় একই সঙ্গে খ্যাতনামা হয়ে ওঠেন। তাদের দুজনকে আধুনিক গজল সংগীতের পথপ্রদর্শক মনে করা হয়। ভারতের ফিল্মি গানের ধারার বাইরে থেকেও তারা ছিলেন অত্যন্ত জনপ্রিয় সংগীতশিল্পী। অর্থ (১৯৮২) ও সাথ সাথ ছবিতে ব্যবহৃত তাদের গাওয়া গজলের সংকলন এইচএমভি থেকে প্রকাশিত হয়; এটি ছিল তাদের সর্বাধিক বিক্রীত অ্যালবাম। লতা মঙ্গেশকরের সঙ্গে তিনি প্রকাশ করেন সাজদা (১৯৯১) অ্যালবামটি। তিনি পাঞ্জাবিহিন্দিউর্দুবাংলাগুজরাটিসিন্ধি ও নেপালি ভাষাতেও গান গেয়েছিলেন। 



২০০৩ সালে সংগীত ও সংস্কৃতি জগতে অবদানের জন্য তাকে ভারতের তৃতীয় সর্বোচ্চ অসামরিক সম্মান পদ্মভূষণ দিয়ে সম্মানিত করা হয়।জগজিৎ ও চিত্রা সিং প্রথম ভারতীয় সুরস্রষ্টা যিনি ডিজিটাল মাল্টি-ট্র্যাক রেকর্ডিং পদ্ধতিতে গান রেকর্ড করেন। এই পদ্ধতিতে রেকর্ড করা তাদের প্রথম অ্যালবামটি ছিল বিয়ন্ড টাইম (১৯৮৭)। রবিশঙ্কর ও অন্যান্য সংগীতশিল্পী ও সাহিত্যিকদের সঙ্গে তিনি ভারতীয় শিল্প ও সংস্কৃতির রাজনীতিকরণের বিরুদ্ধে আন্দোলনে সামিল হয়েছিলেন।
আজ এই ব্যক্তিত্বের জন্মদিন  
Blogger দ্বারা পরিচালিত.