আজ ভ্যালেন্টাইনস ডে, ডেটে খরচা বাঁচাবেন কীভাবে? রইল ৩৩ টিপস
Odd বাংলা ডেস্ক: ডেটে যাওয়া মানেই দামী রেস্টুরেন্টে বসে মানিব্যাগের বারোটা বাজানো নয়। অল্প খরচে প্রিয়জনের সাথে আনন্দময় সময় কাটানোর রয়েছে অনেক উপায়। জেনে নিন-
ডেট খরচ বাঁচানোর ৩৩ টিপস-
- একে অপরের জন্য খাবার রান্না করে নিয়ে যেতে পারেন।
- দেখতে পারেন কোনো মুভি
- মনোরম কোনো পার্কে হাটতে যেতে পারেন
- দেখা হয়নি এমন কোনো যাদুঘর পরিদর্শনে যেতে পারেন
- থিয়েটারে কোনো নাটক দেখতে পারেন
- যে শহরে থাকেন, সেখানে অখবা আশপাশের দর্শণীয় স্থানগুলোতে ঘুরতে যেতে পারেন
- একসাথে কোনো ডকুমেন্টারি দেখুন আর সেটি নিয়ে দুজনে আলোচনা করুন
- ভালো কোনো বই বেছে নিয়ে দুজনে একসাথে পড়ে ফেলুন
- কোনো স্বচ্ছাসেবী সংগঠনের হয়ে জনসেবামূলক কাজ একসাথে করতে পারেন
- বই বা মোবাইল অ্যাপের সাহায্য নিয়ে একসাথে পাখি অথবা প্রকৃতি পর্যবেক্ষণ করতে পারেন
- আপনার কাঙ্খিত ভ্রমণের জায়গা নিয়ে কোনো বই কিনতে পারেন আর তা পড়তে পারেন একসাথে
- লাইব্রেরিতে যেতে পারেন। পছন্দের বই খোঁজা আর পড়া দুটোই করতে পারেন একসাথে
- একসাথে অংশ নিতে পারেন কোনো ফ্রি মেডিটেশন ক্লাসে
- কোনো মেলা প্রদর্শণীতে গিয়ে একসাথে সময় কাটাতে পারেন
- চলে যেতে পারেন চিড়িয়াখানা বা বোটানিক্যাল গার্ডেনে
- একসাথে বসে জিগ-স পাজল সমাধান করতে পারেন
- একসাথে ছবি আঁকার চেষ্টা করতে পারেন
- একে অন্যের জন্য মগ বা অন্যকিছুর ডিজাইন করতে পারেন
- আপনার সেরা স্মৃতিগুলো নিয়ে স্ক্র্যাপবুক বানাতে পারেন
- ফটোগ্রাফির আগ্রহ থাকলে তুলতে পারেন প্রিয়জনের ছবি
- একসাথে ভিডিও গেম খেলতে পারেন
- ইউটিউব থেকে একসাথে কোনো নতুন কিছু শিখতে পারেন
- বাড়ির ছাদ অথবা সুউচ্চ কোনো বিল্ডিঙ এর ছাদে উঠে উপভোগ করতে পারেন প্রকৃতি
- টিভি বা খেলার মাঠ, একসাথে বসে দেখতে পারেন কোনো খেলা
- দেখতে যেতে পারেন কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান
- বাস বা ট্রেনে উঠে কাছাকাছি কোথাও নেমে পড়ুন আর ঘুরে দেখুন আশপাশ
- একসাথে কোনো নতুন ভাষা শিখতে পারেন
- যেতে পারেন বাজারে, ঘুরে ঘুরে কিনতে পারেন পছন্দের ফল বা সব্জি
- দূরবীন দিয়ে আকাশ, গ্রহ-নক্ষত্র পর্যবেক্ষণ করতে পারেন
- কোথাও ঘুরতে যাওয়া নিয়ে পরিকল্পনা করতে পারেন
- ঘণ্টাচুক্তিতে রিকশা ভাড়া করে ঘুরতে পারেন শহরের ভেতর
- ফ্রি লেকচারে যোগ দিতে পারেন
- অংশ নিতে পারেন কোনো নাচের ক্লাসে





Post a Comment