সাদা বাংলায় দিদির পাশে থাকার আশ্বাস দিলেন শাহরুখ, রাজ্য তহবিলে দিলেন ২.৫ কোটি টাকা
Odd বাংলা ডেস্ক: 'দিদি, আপনার নিঃস্বার্থ মানবিক কাজে, একটি ভাই হয়ে হাত বাড়ানো আমার কর্তব্য।' সাদা বাংলায় এই কথাই টুইট করে জানালেন শাহরুখ খান।প্রসঙ্গত, এর আগেই সারা দেশের জন্য করোনা মোকাবিলায় একগুচ্ছ দায়িত্ব গ্রহণ করার কথা ঘোষণা করেছিলেন শাহরুখ খান। তার জন্য তাঁকে ধন্যবাদ জানিয়ে টুইটও করেছিলেন মমতা বন্দোপাধ্যায়।
দিদি, আপনার নিঃস্বার্থ মানবিক কাজে, একটি ভাই হয়ে হাত বাড়ানো আমার কর্তব্য।— Shah Rukh Khan (@iamsrk) April 4, 2020
Aami Kolkata, we believe...
“I slept and dreamt that life was joy. I awoke and saw that life was service. I acted and behold, service was joy.”
- Rabindranath Tagore https://t.co/CqVtaS8o0D
আর এবার তাঁরই টুইটের উত্তর দিয়ে বাংলায় দিদি তথা মমতা বন্দোপাধ্যায়ের পাশে দাঁড়ানোর আশ্বাস দেন শাহরুখ। সেই সঙ্গে যোগ করেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি উক্তি 'I slept and dreamt that life was joy. I awoke and saw that life was service. I acted and behold, service was joy.'
So nice of you and your sweet words @iamsrk, I am indeed blessed to have someone who always tries to keep up and fulfill his duties of a brother. All of us in Bengal love you and pray for your good health.— Mamata Banerjee (@MamataOfficial) April 4, 2020
Keep up your good work, stay safe and take care of your family https://t.co/VALAKwrw7z
নবান্নের তরফে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের সঙ্গে ফোনে কথাও হয় শাহরুখের। শাহরুখ জানিয়েছেন, রাজ্যে করোনা মোকাবিলায় যে ত্রাণ তহবিল গড়ে তোলা হয়েছে, তাতে আড়াই কোটি টাকা দান করবেন।শাহরুখের টুইট দেখে মুখ্যমন্ত্রীও তাঁকে ধন্যবাদ জানিয়েছেন এবং তাঁর মতো ভাইকে পাশে পেয়ে ধন্য বলেও জানান তিনি। পাশাপাশি শাহরুখ ও তাঁর পরিবারের সুস্বাস্থ্য কামনা করেছেন মুখ্যমন্ত্রী।





Post a Comment