দাদা আবার বেঁচে উঠবে, ঘরে রাখা পচা-গলা মৃতদেহ, কলকাতায় আবার রবিনসন স্ট্রিটের ছায়া



Odd বাংলা ডেস্ক: রাজ্য জুড়ে চলছে লকডাউন। পাশাপাশি থেকেও কেউ কারোর সঙ্গে দেখা করছেন না। জরুরী পরিষেবায় বাইরে গেলেও খুব দ্রুত ঘরে ফিরছেন সকলে। আর তারই মধ্যে ভবানীপুরে ঘটে গেল মর্মান্তিক ঘটনা। ভবানীপুরের মাধব চ্যাটার্জি লেনের এক ফ্ল্যাটে মৃত ভাইয়ের দেহ আগলে ঘরবন্দি ছিলেন দিদি। স্থানীয় বাসিন্দা ও কাউন্সিলরের উদ্যোগে অবশেষে উদ্ধার হয় সেই দেহ। 

বেশ কয়েক দিন থাকার ফলে বিকৃত অবস্থা হয়ে গিয়েছে দেহটির। স্থানীয় সূত্রে খবর, গত কয়েকদিন ধরে ওই ফ্ল্যাট থেকে দুর্গন্ধ বেরতে থাকে। সেখানকার আবাসিকদের দাবি, ফ্ল্যাটে ঢুকতে চাইলেও মহিলা তাঁদের ঢুকতে দিতেন না। দিদি ও ভাই কেউই কোনও উপার্জন করতেন না। কাউন্সিলর খাবার পাঠিয়েছেন এই বলে তাঁদের ফ্ল্যাটে ঢুকে যান স্থানীয়রা। সেখানে গিয়ে দেখতে তাঁরা দেখতে পান, বিকৃত অবস্থায় পড়ে রয়েছে মৃতদেহ। দুর্গন্ধ বেরোচ্ছে সেখান থেকেই। এরপর দেহ উদ্ধার হয়। দেহটি ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। সূত্রে খবর, মৃত ওই ব্যক্তির নাম শান্তনু দে। মৃতের দিদির নাম মহাশ্বেতা দে। বেশ কিছুদিন ধরে স্নায়ু রোগ জনিত সমস্যায় ভুগছিলেন শান্তনু দে। এর পরই তাঁর মৃত্যু হয়।
Blogger দ্বারা পরিচালিত.