ফসলের মাঝখানে সানি লিওনের পোস্টার, কেন লাগিয়েছেন কৃষক চেঞ্চুরাম?


Odd বাংলা ডেস্ক: আগে চাষের জমিতে কাকতাড়ুয়া দাঁড় করানো হতো, যাতে কাক-পক্ষি ফসলের ক্ষতি না করে। আর এখন লাগানো হচ্ছে সানি লিওনের পোস্টার। এমনই অদ্ভুত কান্ড ঘটিয়েছেন এক কৃষক! ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশে। বান্দা কিন্দি গ্রামের কৃষক চেঞ্চু, প্রায় পাঁচ একর ক্ষেতের মালিক। মূলত ফুলকপি আর বাঁধাকপি চাষ করেন তিনি। রাস্তার পাশেই তাঁর ক্ষেত। যার ফলে, পথচলতি লোকজন ক্ষেতের ফসলের প্রতি নজর দেয়। এমনটাই মনে করেন চেঞ্চু। সেই বাজে নজর থেকে বাঁচতে তিনি এক অভিনব উপায় ভাবলেন। এক সুন্দরী যুবতীর পোস্টার লাগালেন তাঁর ক্ষেতের সামনে। দৈর্ঘ্যে ৩ ফুট ও ৪ ফুট প্রস্থের সেই পোস্টারটি সানি লিওনের! এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর থেকে জানা গিয়েছে, সানি লিওনকে চেনেন না চেঞ্চু। স্থানীয় এক সাইবার ক্যাফেতে গিয়ে তিনি বলেছিলেন, ‘‘এমন একটা ছবি দাও যেটা পথচলতি লোকদের দৃষ্টি আকর্ষণ করবে। সেই ছবি দেখলে তাঁরা আর আমার ক্ষেতের দিকে তাকাবে না।’’ তাঁর কথা মতোই একটি ছবি দেওয়া হয় সাইবার ক্যাফে থেকে। তবে তিনি জানান, ‘‘এই উপায়টি এখনও পর্যন্ত কাজে দিয়েছে!’’ একটি সাক্ষাৎকারে তাঁকে জিঞ্জাসা করা হয়, ‘‘এই ঘটনার জন্য প্রশাসন যদি আপনাকে গ্রেফতার করে?’’ তিনি জানান, ‘‘প্রশাসন কোনওদিন ক্ষেত পর্যবেক্ষণে আসেনি এবং ভবিষ্যতেও আসবে না।’’
Blogger দ্বারা পরিচালিত.