ভেঙে পড়ল বাড়ির ছাদ, একটুর জন্য প্রাণে বেঁচে গেলেন অরবিন্দ



Odd বাংলা ডেস্ক: খোদ মুখ্যমন্ত্রীর আবাসনেরই ছাদ ভেঙে পড়ল দিল্লিতে৷ বরাতজোরে বাঁচলেন অরবিন্দ কেজরিওয়াল৷ দিল্লির সিভিল লাইন্সে প্রায় ৮০ বছরের পুরনো মুখ্যমন্ত্রীর আবাসনের ছাদের একাংশ বৃহস্পতিবার ভেঙে পড়ে৷ যে অংশের ছাদ ভেঙে পড়েছে, সেখানে মুখ্যমন্ত্রীর চেম্বার ছিল৷ গুরুত্বপূর্ণ বিভিন্ন বৈঠক ওই চেম্বারেই করতেন দিল্লির মুখ্যমন্ত্রী৷ সৌভাগ্যক্রমে তখন সেখানে কেউ ছিলেন না৷ এই দুর্ঘটনার পরই দিল্লি সরকারের পূর্ত দফতরের তরফ থেকে আবাসনের বাকি অংশের ছাদের অবস্থা পরীক্ষা করে দেখা হচ্ছে৷ প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, দিল্লিতে কয়েকদিনের টানা বৃষ্টিতেই প্রায় ৮০ বছরের পুরনো এই আবাসনের ছাদ ভেঙে পড়েছে৷
Blogger দ্বারা পরিচালিত.