'কর্মফল ভোগ করতেই হবে', রিয়ার গ্রেফতারির খবর প্রকাশ্যে আসতেই লিখলেন অঙ্কিতা
Odd বাংলা ডেস্ক: মঙ্গলবার, সুশান্ত সিং রাজপুতের মৃত্যু মামলায় তাঁর চর্চিত বান্ধবী, এ মামলায় অন্যতম অভিযুক্ত রিয়া চক্রবর্তীকে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি) গ্রেফতার করেছে। এই সংবাদটি প্রকাশ্যে আসার কয়েক মিনিট পরে সুশান্ত সিং রাজপুতের 'পবিত্র রিশতা'-র সহ অভিনেত্রী তথা তাঁর প্রাক্তন বান্ধবী অঙ্কিতা লোখাণ্ডে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লেখেন এই ভাবেই কর্মফল ভোগ করতে হয়।
অঙ্কিতা লোখাণ্ডে তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পোস্ট করে লেখেন, 'কোনও কিছুই আচমকা বা ভাগ্যক্রমে হয় না, আপনি নিজের কাজ দ্বারা নিজের ভাগ্য তৈরি করেন। এটাই কর্ম।' পোস্টের নীচে ক্যাপশনে লিখেছেন'ন্যায়বিচার'।
প্রসঙ্গত, রিয়া চক্রবর্তীকে এখনও আনুষ্ঠানিকভাবে গ্রেফতার করা হয়নি। তার সমস্ত শারীরিক পরীক্ষা করা হবে তবে তার আগে, তাঁর কোভিড টেস্টও করা হবে। এবিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরোর উপ-পরিচালক কেপিএস মালহোত্রা বলেছিলেন, "রিয়া চক্রবর্তীকে এখনও আনুষ্ঠানিকভাবে গ্রেফতার করা হয়নি। কাগজপত্র ও অন্যান্য ফর্মালিটি সম্পন্ন করা হচ্ছে।"
রিয়ার গ্রেফতারির খবর প্রকাশ্যে আসার পর টুইট করেছেন সুশান্ত সিং রাজপুতের দিদি শ্বেতা সিং কীর্তিও। তিনি টুইট করে লেখেন, 'ঈশ্বর আমাদের সঙ্গে আছেন'।
🙏🔱🙏 #GodIsWithUs— shweta singh kirti (@shwetasinghkirt) September 8, 2020





Post a Comment