উত্তর প্রদেশে ৬৫ বছর বয়স্ক দলিতকে বেধড়ক মারধর, জোর করে খাওয়ানো হল প্রস্রাব!
Odd বাংলা ডেস্ক: পুরুষ হোক বা নারী, উত্তরপ্রদেশে দলিত নির্যাতন অব্যাহত। উত্তরপ্রদেশের ললিতপুর জেলায় ৬৫ বছর বয়স্ক এক ব্যক্তি এবং তাঁর ছেলেকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ, সেইসঙ্গে তাঁকে জোর করে প্রস্রাব পান করানো হয়েছে বলেও অভিযোগ তোলা হয়েছে।
আক্রান্তের পরিবারের তরফে অভিযোগ দায়ের করানোর পর মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ, সেইসঙ্গে এই ঘটনার সঙ্গে যুক্ত বাকিদেরও খোঁজ চালাচ্ছে পুলিশ। ললিতপুরের রোদা গ্রামের বাসিন্দা অক্রান্ত অমর একটি সর্বভারতীয় সংবাদ সংস্থাকে জানিয়েছে, কিছু দিন আগে সোনু যাদব তাঁকে প্রস্রাব পান করতে বাধ্য করেছিলেন। তিনি অস্বীকার করলে সে লাঠি নিয়ে আক্রমণ করেছিল। এরপরে তাঁরা তার বিরুদ্ধে পুলিশে অভিযোগ করেন।
পুলিশ সুপার মির্জা মনজার বেগ জানিয়েছেন যে রোদার কয়েকজন প্রভাবশালী লোক দু'জন গ্রামবাসীকে মারধর করেছে। ইতিমধ্যেই মূল অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে এবং এই মামলায় জড়িত অন্যদেরও তল্লাশি চলছে। অভিযোগ পাওয়ার পরই তাঁদের তরফে এফআইআর গ্রহণ করা হয়েছে। এইধরণের কোনও অবিচার তাঁরা সহ্য করবেন না ববেও জানিয়েছেন সুপার।





Post a Comment