করোনা আক্রান্ত হলেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য, আক্রান্ত তাঁর শাশুড়ি-সহ পরিবারের অনেকে!
Odd বাংলা ডেস্ক: করোনায় আক্রান্ত হলেন স্বনামধন্য অভিনেত্রী অপরাজিতা আঢ্য। আপাতত হোম আইসোলেশনে রয়েছেন তিনি। তবে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানা গিয়েছে। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে অপরাজিতা জানিয়েছেন, তাঁর শরীর আপাতত ঠিক আছে। কিন্তু কিছুদিন আগে তাঁর হিমগ্লোবিন আচমকাই কমে যায়। কিন্তু জ্বর আসেনি একবারও। তাই প্রথমে তিনি বুঝতে পারেননি। পরে তাঁর করোনা রিপোর্ট পজিটিভ আসে।
অভিনেত্রীর পাশাপাশি করোনায় আক্রান্ত হয়েছেন তাঁর শাশুড়ি মাও। তবে তিনিও এখন আগের থেকে অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন বলে জানা গিয়েছে।আপাতত বাড়িতেই বন্দি থাকবেন তিনি, জানা গিয়েছে নভেম্বরের শুরুর দিক পর্যন্ত সমস্ত শ্যুটিং-এর কাজও বাতিল করেছেন তিনি।
এর আগে অপরাজিতা জানিয়েছিলেন, করোনার কারণেই শ্যুটিং-এ ফিরতে চাননি তিনি। কিন্তু ঘৃহবন্দি জীবন আর কতদিন ভাললাগে একজন শিল্পীর, তা স্বামীর সঙ্গে আলোচনা করেই শ্যুটিং-এ ফেরা। ব্রতমানে তিনি স্টার জলসায় রান্নাবান্না এবং হাসিওয়ালা অ্যান্ড কোম্পানী নামে দুটি শো-এর সঙ্গে যুক্ত।





Post a Comment