ভোঁদরের জীবন সঙ্গী খুঁজতে ডেটিং সাইটে বিজ্ঞাপন

Odd বাংলা ডেস্ক: সুস্থ ও সাবলীলভাবে বেঁচে থাকতে গেলে সকলের জীবনেই এক বন্ধুর খুবই প্রয়োজন। জীবনে এমন একজনকে বড়ই দরকার যার কাছে সব কিছু অনায়াসে বলে ফেলা যায়। তবে এমনটা যে শুধু মানুষের ক্ষেত্রেই খাটে এমনটা কিন্তু নয়।

পশুদের ক্ষেত্রেও এই একই নিয়ম খাটে। সেই কারণেই পশুরাও নিজেদের মতো করে সঙ্গীনির সন্ধান করে। এমনই এক বন্যপ্রাণীর খোঁজ মিলেছে ইংল্যান্ডে। যার একাকী জীবনে এক সঙ্গীনির খোঁজে বিজ্ঞাপন পর্যন্ত দেওয়া হয়েছে অনলাইন ডেটিং সাইটে। মনের মতো সঙ্গীর খোঁজে চলছে সুলুক-সন্ধান।

ইংল্যান্ডের কর্নিশ সিল অভয়ারণ্যের বাসিন্দা ১০ বছরের এশিয়ান শর্ট-ক্লাভ অটার হ্যারিস। বাংলায় যেটাকে ভোঁদর বলা হয়। এপ্রিকোট নামে তাঁর একটি জীবনসঙ্গী ছিল। দুর্ভাগ্যক্রমে, সে ১৬ বছর বয়সেই মারা যায়। তারপর থেকেই একা হয়ে পড়ে অটার হ্যারিস।

জীবনসঙ্গী মারা যাওয়ার পর থেকেই ক্রমশ নিঃসঙ্গভাবে জীবন কাটাচ্ছে প্রাণীটি। ঠিকমতো খাওয়া-দাওয়াও করছিল না। এরপরই বিষয়টি ওই অভয়ারণ্য কর্তৃপক্ষের নজরে আসে। তারপরই অভয়ারণ্যের আধিকারিকরা ঠিক করেন অটারের জন্য উপযুক্ত সঙ্গীর খোঁজে অনলাইনে বিজ্ঞাপন দেবেন তাঁরা। যেমন ভাবা তেমন কাজ।

একটি প্রেস বিজ্ঞপ্তিতে, ওই অভয়ারণ্য কর্তৃপক্ষ কীভাবে অটারের জন্য “ফিশিং ফর লাভ” নামক একটি কাস্টমাইজড ডেটিং সাইট তৈরি করেছিলেন সে সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন। বিজ্ঞাপনে তাঁরা এপ্রিকট এবং হ্যারিসের কয়েকটি ছবিও ব্যবহার করেছেন। এছাড়াও অটারের জন্য ঠিক কেমন সঙ্গীনির প্রয়োজন তাও উল্লেখ করে দেওয়া হয়েছিল ওই সাইটে।

সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞাপনটি ভাইরাল হতেই নেটিজেনরা তাঁদের প্রতিক্রিয়া জানিয়েছেন। ইংল্যান্ডের কর্নিশ অভয়ারন্যে স্ক্র্যাবরো সিসি লাইফের পাম্পকিন নামে আরও একটি অটার ছিল। সম্প্রতি সেও তার সঙ্গীকে হারিয়েছে।

তারও একটি সাথির প্রয়োজন ছিল। ফলে মনে করা হচ্ছে, এমন বিজ্ঞাপন দেওয়ার ফলে উপকৃত হয়েছে পাম্পকিন অটারও। এবার থেকে তাকে অটার হ্যারিসের কাছেই রাখা হবে বলে জানিয়েছে অভয়ারণ্য কর্তৃপক্ষ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.