এক বছর সতেজ থাকে এই আপেল! কিনবেন নাকি?
Odd বাংলা ডেস্ক: ওয়াশিংটন রাজ্যের কৃষকদেরকে এক বিশেষ ধরণের আপেলের বাণিজ্যিকভাবে চাষের অনুমতি দেওয়া হয়।
নতুন জাতের আপেলটির নাম দেওয়া হয়েছে কসমিক ক্রিস্প আপেল। এই আপেলের জাতটি হানি ক্রিস্প ও এন্টারপ্রাইজ জাতের ক্রস। এই দুই ধরনের আপেলের সংমিশ্রণই হলো কসমিক ক্রিস্প আপেল।
কসমিক ক্রিস্প আপেল খেতে মিষ্টি, কচকচে এবং রসালো। এর গাঢ় লাল জমিনের মধ্যে ছোট ছোট সাদা দাগ রয়েছে, অনেকটা রাতের আকাশের তারার মতো। তবে গুরুত্বপূর্ণ বিষয় হল, শীতল পরিবেশে এই আপেল এক বছর পর্যন্ত তাজা থাকবে।
১৯৯৭ সালে ওয়াশিংটন স্টেট ইউনিভার্সিটি গবেষণামূলকভাবে এই আপেলটি প্রথমবার চাষ করে। নতুন ধরনের এই আপেলের চাষ বাণিজ্যিকভাবে শুরু করতে ১ কোটি ডলার খরচ হয় সংস্থাটি।
এই আপেলটির চাষ ও বংশবৃদ্ধি বিষয়ক কার্যক্রম পরিচালনা করা ওয়াশিংটন স্টেট ইউনিভার্সিটির গবেষক কেট ইভান্স বলেছে, এই আপেল ফ্রিজে থাকলে ১০ থেকে ১২ মাস পর্যন্ত খাওয়ার যোগ্য থাকে এবং আপেলের স্বাদ ও অন্যান্য গুণাগুণও অক্ষুন্ন থাকে।
ওয়াশিংটনে এখন পর্যন্ত ১ কোটি ২০ লাখের বেশি কসমিক ক্রিস্প আপেলের গাছ লাগানো হয়েছে। চাষের ক্ষেত্রে কঠোর লাইসেন্সিং পদ্ধতি নেওয়া হয়েছে। যার কারণে ওয়াশিংটন বাদে দেশের অন্যান্য এলাকার কৃষকরা এই জাতের আপেল চাষ করতে পারবেন না।





Post a Comment