আগের থেকে অনেকটাই ভাল আছেন সৌমিত্র চট্টোপাধ্যায়, আজ করা হবে সিটি স্ক্যান
Odd বাংলা ডেস্ক: করোনা আক্রান্ত হয়েছেন কিংবদন্তী অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। শুক্রবার রাতে তাঁর অবস্থার অবনতি হতে শুরু করায় একপ্রকার দুশ্চিন্তায় ছিলেন আপামোর সিনেমাপ্রেমীরা। তবে শনিবার সকালে পাওয়া খবর অনুসারে জানা গিয়েছে আগের চেয়ে এখন অনেকটাই ভাল আছেন তিনি। রাতে সামান্য ঘুমিয়েওছেন, তবে খিদে নেই।
শুক্রবার হাসপাতাল সূত্রে জানানো হয়েছিল যে, তাঁর রক্তচাপ অনিয়মিত। শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় তাঁর আইটিইউ-তে রাখা হয়েছিল। দেওয়া হয়েছিল অক্সিজেন সাপোর্টও। ৮৫ বছর বয়স্ক প্রবাত প্রতীম এই অভিনেতার ক্যান্সার, সুহার, প্রেসার, সিওপিডি-র মতো একাধিক কোমর্বিডিটির কারণে চিকিৎসকরাও তাঁকে নিয়ে চিন্তিত রয়েছেন।
এগিকে হাসপাতাল সূত্রে খবর পাওয়া গিয়েছে, তাঁর ফুসফুসে কতখানি সংক্রমণ ছড়িয়েছে তা জানার জন্য সিটি স্ক্যান করা হবে আজ। শুধু তাই নয়, তাঁর চিকিৎসার জন্য যে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছিল, তার সদস্য সংখ্যাও বাড়ানো হয়েছে।





Post a Comment