নিজের অপারেশন নিজেই করেছিলেন ইনি! তারপর যা হয়েছিল..
Odd বাংলা ডেস্ক: সার্জন ইভান ও নেইল। ১৯২১ সালের ১৫ ফেব্রুয়ারি। ৬০ বছর বয়সী আমেরিকার সার্জন ইভান ও’নেইল কেইন তার অ্যাপেনডিক্স অপসারণের জন্য অপারেশন থিয়েটারের বেডে শুয়েছিলেন।
কোনোরকম পূর্ব প্রস্তুতি ছাড়াই হঠাৎ সিদ্ধান্ত নিলেন, তিনি নিজের অ্যাপেনডিক্স অপারেশন করবেন। যেই ভাবা সেই কাজ। ইভান হাসপাতালের প্রধান সার্জন হওয়ায় তাকে কেউ বাধা দেননি। ইভান একটি বালিশ নিয়ে পিঠের পেছনে রেখে এমনভাবে বসলেন যাতে তিনি তার পেট দেখতে পান।
এরপর তিনি তার পেটে কোকেন আর এড্রেনালিন প্রয়োগ করলেন। দ্রুততার সঙ্গে তিনি তার পেটের ওপরের টিস্যু কেটে ফেললেন। পেটের ভেতরে তিনি ফুলে যাওয়া অ্যাপেনডিক্স দেখতে পেলেন এবং নিজেই সেটা অপসারণ করলেন। অপারেশন শেষ হতে সময় লাগে মাত্র ৩০ মিনিট।
এর মাঝে বিপত্তি বাঁধল যখন তার অন্ত্র বের হওয়ার উপক্রম হল। ইভান ধীরস্থিরভাবে পেটের বাইরে বের হয়ে আসা অন্ত্রকে হাত দিয়ে সজোরে ধাক্কা দিয়ে আবার যথাস্থানে নিয়ে আসেন। অপারেশনের ১৪ দিনের মাথায় ইভান সুস্থ হয়ে কাজে যোগদান করেন। পরবর্তী সময়ে তিনি বলেছিলেন, এ কাজের উদ্দেশ্য ছিল, অপারেশন থিয়েটারে একজন রোগী কেমন অনুভব করে সেটা জানা।
এছাড়া অপারেশনের সময় শরীরের কোনো বিশেষ অংশ সাময়িকভাবে অবশ (লোকাল এনেস্থেসিয়া) করে দেয়ার উপযোগিতা কতটুকু তা যাচাই করা। নিজের সাফল্যে অনুপ্রাণিত হয়ে ইভান আরও একবার নিজেই নিজের হার্নিয়া অপারেশনে নামেন। তখন তার বয়স ৭১ বছর। দুর্ভাগ্যজনকভাবে এবারের অপারেশন সফল হননি। ইভান পুরোপুরিভাবে সুস্থ হতে পারেননি। তিনি নিউমোনিয়াতে আক্রান্ত হয়ে অপারেশনের তিন মাস পর মৃত্যুবরণ করেন।





Post a Comment