অনেকেই বাড়িতে বা অফিসে এই গাছ রাখেন! সাবধান, মারাত্মক বিপদ হতে পারে!
Odd বাংলা ডেস্ক: বাড়িতে বা অফিসে বনসাই গাছ রাখা অনেকেই পছন্দ করেন। কিন্তু ভারতীয় বাস্তুশাস্ত্র তীব্র বিরোধিতা করে বনসাইয়ের। বিশেষ করে বাড়ি বা অফিসে, যেখানে আর্থিক লেনদেন সম্পন্ন হয়, সেখানে বনসাই রাখতে কঠোর ভাবে নিষেধ করে।
বাস্তু মতে, বনসাই প্রকৃতির বিরুদ্ধাচরণ। প্রকৃতির বিধানকে এখানে চ্যালেঞ্জ জানানো হয়। সেই কারণে এই বৃক্ষকে রাখার ক্ষেত্রে কিছু সমস্যা থেকেই যায়।
বাস্তু জানায়, বৃক্ষ বৃদ্ধির প্রতীক। বনসাই সেই বৃদ্ধিরই বিরোধিতা করে। তাই আর্থিক লেনদেনের ঘরে বনসাই না রাখাই ভাল।
অফিসেও বনসাই রাখা ঠিক নয়। বাস্তুমতে, বৃক্ষ উদ্যমকে প্রভাবিত করে। কৃত্রিম উপায়ে নির্মিত বামন বৃক্ষ উদ্যমকে নিম্নগামী করে ফেলতে পারে।
যে বৃক্ষ এক সময়ে পূর্ণতা পেত, তাকে মাঝ পথেই থামিয়ে দিয়েছে বনসাই। সেক্ষেত্রে এই বৃক্ষ অসুখী। গৃহে বনসাই সুখহীনতাকে ডেকে আনে। ব্যবসায় ডেকে আনে মন্দাকে।
বামন বৃক্ষে ফল ধরলেও তার আকৃতিও ক্ষুদ্র। কর্মক্ষেত্রে বনসাই আর্থিক লাভকে সীমায়িত রাখে।





Post a Comment