খাওয়ার পরপরই দাঁত মাজেন? মারাত্মক ভুল করছেন..

Odd বাংলা ডেস্ক: প্রয়োজনের চেয়ে বেশি দাঁত মাজলে উপকারের বদলে ক্ষতিই বেশি হয়। চলুন তবে জেনে নেয়া যাক দাঁত ব্রাশ করার সঠিক সময় সম্পর্কে- 

চা, কফি এবং কোমল পানীয় পান করার পরপরই দাঁত ব্রাশ করা উচিত নয়। এ জাতীয় পানীয়তে থাকা অ্যাসিডের সঙ্গে টুথপেস্টের রিঅ্যাকশনের ফলে দাঁতের এনামেল পুড়ে যায়। 

পাশাপাশি অ্যাসিড দাঁতের এনামেলের ভেতরে আঁটকে যায়। তাই দাঁত যদি মাজতেই হয় এ ধরনের পানীয় পানের অন্তত আধা ঘণ্টা পরে মাজুন।

দিনে প্রতিবার খাওয়ার পর দাঁত পরিষ্কার করা একদমই জরুরি নয়। বরং সকাল আর রাতে মোট দু’বার দাঁত মাজলেই তা যথেষ্ট। খাওয়ার পরপরই দাঁত মাজা জরুরি কিনা, তা নির্ভর করছে আপনি কী ধরনের খাবার খাচ্ছেন তার উপর।

প্রয়োজনের চেয়ে বেশিবার দাঁত মাজার ফলে দাঁতের উপরের স্তর ক্ষতিগ্রস্ত হয়। এতে ‘টুথ সেনসিটিভিটি’বা দাঁত সিরসির করার সমস্যা দেখা দেয়। এরকম সমস্যায় অনেকেই ভুগে থাকেন।

এখন প্রশ্ন হলো, কখন তাহলে দাঁত মাজা উত্তম? বিশেষজ্ঞরা বলেন, সকালে এবং রাতে খাওয়ার পর মোট এই দু’বার দাঁত ব্রাশ করা উচিত। তবে খাবার খাওয়া ও দাঁত ব্রাশ করার মধ্যে অন্তত ৩০ মিনিটের বিরতি রাখতেই হবে। এতে অ্যাসিডের মাত্রা কমে আসবে অনেকটাই।

বেশি জোর দিয়ে এবং অতিরিক্ত দাঁত ব্রাশ করার ফলে দাঁতের এনামেল এবং মাড়ির ক্ষতি হয়। তা ছাড়া টুথব্রাশের ব্রিসেলস যদি বেশি শক্ত হয়, তাতে দাঁত ও মাড়ি কেটে যেতে পারে।

কোনো মানুষের স্বাভাবিক জীবনের বাইরের পরিস্থিতি অন্তর্ভুক্ত। যেমন- মাতলামি, ছুটি উপভোগ কিংবা তীব্র মানসিক চাপ থেকে।

একাধিক জনের সঙ্গে সম্পর্কে জড়ানোর মাধ্যমে আত্ম-তুষ্টি বৃদ্ধি করতে চাওয়া থেকে।

অনেকের কাছ থেকে যৌন অভিজ্ঞতা পাওয়ার ইচ্ছা থেকে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.