মাটি খুঁড়তেই মিলল হীরে! চাষী থেকে রাতারাতিই লাখপতি..!

Odd বাংলা ডেস্ক: চাষাবাদ করে ভাগ্য না ফেরায় ছোট্ট একটি খনি ইজারা নেন সুরেশ যাদব (৪০)। এরপর খনিতে দিন-রাত হীরার সন্ধান চালিয়ে যান সুরেশ। এবার আট বর্গমিটারের ওই খনি থেকে বেরিয়ে এলো হীরার টুকরো।  সেটি ৫ দশমিক ৮২ ক্যারটের। মধ্যপ্রদেশের বুন্দেলখন্ডে ঘটেছিল এমন অবিশ্বাস্য ঘটনা।

এর আগে ২০১৫ সালে সুরেশের মতোই একটি হীরা খুঁজে পান বুন্দেলখন্ডের বাসিন্দা অনন্ত সিং যাদব। ওই হীরার ওজন ছিল ১২ দশমিক ৯৩ ক্যারট। যেটি বিক্রি করে ক্যারটপ্রতি দুই লাখ পান তিনি।

সুরেশ গণমাধ্যমকে বলেন, প্রতিকূল আবহাওয়ার কারণেই ফসল ফলানো কঠিন হয়ে পড়ে। গত বছর আমার জমির দায়িত্ব ছেলের হাতে তুলে দিয়ে ভাগ্য পরিবর্তনের আশায় একটি খনির ইজারা নেওয়ার সিদ্ধান্ত নিই। অবশেষে খনি থেকেই আসে হীরার টুকরো। হীরাটির বাজারমূল্য প্রায় ১৫ লাখ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.