নির্মম! অনলাইন ক্লাসে পড়া না পারায় মেয়ে পেন্সিল দিয়ে ক্ষতবিক্ষত করল নিষ্ঠুর মা


Odd বাংলা ডেস্ক: অনলাইন ক্লাস চলাকালীন অমনোযোগী মেয়ে, আর সেই কারণেই তার সঙ্গে নিষ্ঠুর আচরণ করল মা! মুম্বইয়ের সান্তাক্রুজে একটি ১২ বছরের কিশোরী অনলাইন ক্লাসে শিক্ষিকার করা প্রশ্নের উত্তর দিতে পারেনি, আর সেই কারণেই তাঁকে পেন্সিল দিয়ে ক্ষতবিক্ষত করল মা। 

বুধবার ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ওই কিশোরীর অনলাইন ক্লাসে চলাকালীন এই ঘটনা ঘটে। সে তার শিক্ষকের জিজ্ঞাসা করা একটি প্রশ্নের উত্তর দিতে ব্যর্থ হওয়ায় প্রচণ্ড রেগে যায় তার মা। তারপর তার মা পেন্সিল দিয়ে তার পিঠে আঘাত করতে থাকে। মেয়েটির ছোট বোন,পুরো ঘটনাটি প্রত্যক্ষ করে চাইল্ড হেল্পলাইন নম্বর ১০৯৮ ডায়াল করে। 

এরপর একটি এনজিওর দু'জন প্রতিনিধি মেয়েটির বাড়িতে পৌঁছে তাঁর মায়ের সঙ্গে কথা বলেন, কিন্তু ওই মহিলা নিজের যুক্তিতে অনড় ছলেন! যদিও এখনও ওই মহিলাকে গ্রেফতার করা হয়নি। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.