বাড়ির ভিতরে অন্য গ্রহের জীব! তারপর..

Odd বাংলা ডেস্ক: অদ্ভুত এই প্রাণীদের সন্ধান মিলেছে নিউ জিল্যান্ডের অকল্যান্ডের একটি বাড়ির অন্দরে। পৃথিবীর চেনা কোনও প্রাণীর সঙ্গে সেই প্রাণীর চেহারা না মেলায় ইন্টারনেটে ছড়িয়েছে চাঞ্চল্য। 

আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘মিরর’-এ প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, ছোট্ট এই প্রাণীদের ‘ভিনগ্রহী ইঁদুরছানা’ বলে ডাকা হচ্ছে। টিম ক্লার্ক নামের এক মহিলা তাঁদের বাড়ির রান্নাঘরে দেখতে পান ওই প্রাণীদের। বেশ কয়েকটি খুদে প্রাণী সেখানে থাকলেও একটি বাদে বাকিগুলি মৃত। 

এই রহস্যময় প্রাণীগুলি আসলে কী? কেউ একে পা ছেঁড়া মথ জাতীয় পোকা বলেছেন। কারও মতে এটা খুদে ইঁদুরছানার বিকৃত শরীর। কারও ধারণা, বাদুড়ের ছোট সংস্করণ। কিন্তু যে যাই বলুক, কেউই নিশ্চিত করে বলতে পারেনি এটি কোন প্রাণী। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.