'হিমের পরশ লেগেছে হাওয়ার 'পরে', দুয়ারে হেমন্ত, শীতের আগমন হবে কবে?


Odd বাংলা ডেস্ক: সময়ের তুলনায় কিছুটা দেরি হলেও আকাশে-বাতাসে এখন হেমন্তের ছোঁয়া। আবহাওয়ায় এখন অনেক বেশি শুষ্কতা। গতকাল রাতের কলকাতার তাপমাত্রা অনেকটাই কমে গিয়েছিল। 

মঙ্গলবার ভোরে আলিপুরের সর্বনিম্ন তাপমাত্রা নেমে গিয়েছিল ২১.১ ডিগ্রি সেলসিয়াসে, যা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি কম। দমদমে তাপমাত্রা ছিল ২১.৯ ডিগ্রি এবং সল্টলেকে ২২ ডিগ্রি। বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমানে পারদ নেমেছে ২০ ডিগ্রিরও নীচে। 

আবহবিদরা জানিয়েছেন, আপাতত শুক্রবার পর্যন্ত আবহাওয়া শুষ্ক থাকবে। রাতের তাপমাত্রা থাকবে কম। যেমন, কলকাতার তাপমাত্রা ২০-২১ ডিগ্রির আশপাশেই থাকবে। তবে অক্টোবরের শেষ দিন থেকে আবার আবহাওয়ার চরিত্র বদলাবে। বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপের সম্ভাবনা দেখছেন আবহবিদরা। তার পরোক্ষ প্রভাবে দক্ষিণা বায়ুর প্রভাব বাড়বে। ফলে আকাশ থাকবে মেঘলানভেম্বরের শুরুতে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। ফলে সে সময় রাতের তাপমাত্রা বেড়ে ২৩-২৪ ডিগ্রিতে পৌঁছে যেতে পারে। নিম্নচাপ সরে গেলেই হেমন্তের শিরশিরানি অনুভূত হবে। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.