আর থাকছে না স্লিপার ক্লাস, দূরপাল্লার ট্রেনের সব কামড়াই এবার বাতানুকূল, তাবে কি বাড়ছে রেলযাত্রার খরচ?
Odd বাংলা ডেস্ক: রেলগাড়ির খোলা জানলা থেকে নদী-পাহাড়-সমুদ্র দেখার দিন শেষ, কারণ আর থাকছে না স্লিপার ক্লাস। অকারণ দেশের দূরপাল্লার ট্রেনের সব কামড়াই এবার থেকে করে দেওয়া হবে বাতানুকূল। এরপর স্বাবাবিকভাবেই আপনার মনে প্রশ্ন উঠতে পারে, যে তবে কি এবার থেকে রেলযাত্রার খরচও বাড়ল?
এর উত্তরে রেল মন্ত্রকের তরফে জানানো হয়েছে, বাতানুকূল কামড়়ার জন্য যাত্রীদের অতিরিক্ত অর্থ গুনতে হবে না। মন্ত্রক সূত্রে আরও জানানো হয়েছে যে, দূরপাল্লার রেলগাড়ির গতি বাড়াতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে স্লিপারের মূল্যেই কি বাতানুকূল কামড়ায় ভ্রমণ করা যাবে?- এপ্রশ্নের উত্তর এখনও অধরা।
রেলমন্ত্রক সূত্রে আরও জানা গিয়েছে, দূরপাল্লা ট্রেনের গতি বাড়াতে আগামী ২ বছর ধাপে ধাপে কাজ শেষ করা হবে। রেলপরিষেবায় সর্বত্রই যেন যাত্রীরা আধুনিকতার ছোঁয়া পান তার জন্যই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর।





Post a Comment