কালো তিলেই জাদু! রাহু-শনির প্রকোপ থেকে বাঁচুন অনায়াসেই..
Odd বাংলা ডেস্ক: সনাতন ধর্ম জানায়, কয়েকটি ধর্মীয় রীতি নীতি অনুসরণ করলেই কিন্তু কালো তিল আপনাকে বহু দোষের হাত থেকে বাঁচাতে পারে। আপনার জীবন করে তুলতে পারে সর্বাঙ্গীন সুন্দর। পুরাণে তাই কালো তিলকে অত্যন্ত পবিত্র বস্তু বলা হয়েছে।
পাত্রে জল আর কালো তিল নিয়ে শিবলিঙ্গে নিবেদন করলে সমস্ত সমস্যা থেকে মিলবে রেহাই।
প্রতি শুক্রবার নদী বা কুয়োতে এক মুঠো কালো তিল ফেললে ধনসম্পতি লাভ করবেন।
আপনার কুণ্ডলীতে যদি শনি অশুভ স্থানে অবস্থান করে, তাহলে সরষের মধ্যে কালো তিল দিয়ে শনিদেবের উদ্দেশে অভিষেক করুন। জীবন থেকে শনির কুপ্রভাব দূর হবে।
কারও যদি নজর লেগে থাকে, তাহলে কালো তিল মুঠোয় ভরে যার নজর লেগেছে, তার মাথা থেকে পা পর্যন্ত পর পর সাত বার স্পর্শ করান।
যে ব্যক্তির জীবনে শনির ‘সাড়ে সাতি’ দশা রয়েছে, সে যদি প্রতি শনিবার নদীতে কালো তিল ভাসিয়ে দেয়, তাহলে সে সেই দোষের হাত থেকে রেহাই পেতে পারে।
রাহু-কেতুর অশুভ প্রভাব থেকে বাঁচতে কালো তিল দান করুন।
পিতৃদোষ থেকে বাঁচতে পাত্রে কালো তিল ও জল নিয়ে প্রতি অমাবস্যায় সূর্যদেবের উদ্দেশে সেই অর্ঘ্য নিবেদন করুন।





Post a Comment