অনলাইনে ATM ব্যবহার করেন? তাহলে জেনে রাখুন এই নতুন নিয়ম

Odd বাংলা ডেস্ক: RBI সমস্ত ব্যাঙ্কগুলিকে ১ অক্টোবর ২০২০ থেকে ক্রেডিট ও ডেবিট কার্ড নিরাপদ রাখার উদ্দেশ্যে নিয়ম লাগু করে দিয়েছে ৷ নির্দেশ অনুযায়ী, গ্রাহকদের অন্তর্জাতিক লেনদেন, অনলাইন লেনদেন, সংস্পর্শহীন লেনদেন করার জন্য আগে থেকে আবেদন জানাতে হবে ৷ 

যে কোনও পরিষেবা এবার থেকে উপভোক্তারা তাদের কার্ডে সক্রিয় অথবা অসক্রিয় করে রাখতে পারবেন ৷ এই সুবিধাগুলি ATM, NFC, PoS বা ই-কমার্সের মাধ্যমে লেনদেনর সঙ্গে যুক্ত ৷ রিজার্ভ ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে এর জেরে ব্যাঙ্ক ফ্রডের ঘটনার থেকে গ্রাহকদের এবং তাদের টাকা সুরক্ষিত রাখা যাবে অনেকটাই ৷ পাশাপাশি আপনি আপনার খরচের উপরও নিয়ন্ত্রণ রাখতে পারবেন ৷ ইতিমধ্যেই স্টেট ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ বরোদা, আইসিআইসিআই ও এইচডিএফসি ব্যাঙ্ক তাদের গ্রাহকদের মেসেজ পাঠিয়ে দিয়েছে ৷ তাতে বলা হয়েছে, ক্রেডিট ও ডেবিট কার্ডের বেশি কিছু পরিষেবা ১ অক্টোবর থেকে বন্ধ করে দেওয়া হয়েছে ৷ এর মধ্যে ইন্টারন্যাশনাল লেনদেনও শামিল রয়েছে ৷ 

 বিদেশে টাকা পাঠালে এবার তার জন্য ট্যাক্স দিতে হবে ৷ সম্প্রতি এই নিয়ম জারি করা হয়েছে কেন্দ্র সরকারের তরফে ৷ ১ অক্টোবর থেকে লাগু করা হয়েছে এই নিয়ম ৷ বিদেশে টাকা পাঠালে তার উপর ৫ শতাংশ ট্যাক্স কালেক্টেড অ্যাট সোর্স (TCS) দিতে হবে ৷ শুক্রবার আরবিআই-এর গর্ভনর শক্তিকান্ত দাস জানিয়েছেন, এবার ডিসেম্বর থেকে RTGS পেমেন্ট সিস্টেমের মাধ্যমে অনলাইন টাকা লেনদেনের সুবিধা ২৪ ঘণ্টা মিলবে ৷ এর আগে কেবল ব্যাঙ্কের টাইমিংয়েই লেনদেন করা যেত ৷

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.