শিক্ষকের ধারাবাহিক যৌন হেনস্তার শিকার ছাত্রী! আতঙ্কে পরিবার
Odd বাংলা ডেস্ক: উত্তর প্রদেশের হাথরাসের মর্মান্তিক ঘটনার রেশ না যেতেই পশ্চিমবঙ্গের এক শিক্ষকের চূড়ান্ত অসভ্যতার খবর পাওয়া গিয়েছে। ছাত্রীকে লাগাতার যৌন হেনস্তা করেছেন ওই শিক্ষক। পরীক্ষার সময় পাশে বসে ছবি তুলেছেন। নানা অজুহাতে ছাত্রীর শরীর স্পর্শ করেছেন। ফলস্বরূপ মেয়েটি পাস করতে পারেননি। প্রবল মানসিক অবসাদ গ্রাস করেছে তাকে। পরিবারের সদস্যরা আশঙ্কা, মেয়েটা না আত্মহত্যা করে বসে। এরই মধ্যে কলেজ কর্তৃপক্ষকে লিখিত অভিযোগ জানিয়েছেন ওই ছাত্রী।
২০১৮ সালে পশ্চিম বর্ধমানের নজরুল সেন্টেনারি পলিটেকনিক কলেজে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হন ওই ছাত্রী। শুরু থেকেই তাকে টার্গেট করেন ওই কলেজের শিক্ষক অভিষেক বেরা। ছাত্রী জানিয়েছেন, “কলেজে নানা অজুহাতে আমাকে স্পর্শ করেন স্যর। খুব খারাপ ভাবে তাকান। যৌনতার কথা বলেন। শুরুতে আমি হস্টেলে থাকতাম। রাতে একদিন ফোন করে প্রেমের প্রস্তাব দেন। হোস্টেলের দিদিদের পরামর্শে স্যারের নম্বর আমি ব্লক করে দিই। ভয়ে আমি হস্টেল ছেড়ে মেসে থাকতে শুরু করি। কিন্তু যৌন হেনস্তা বন্ধ হয়নি।”
সেমিস্টার পরীক্ষায় শিক্ষক অভিষেক বেরা অসভ্যতা করতে থাকেন। নিজের ক্ষমতা জাহির করে ওই ছাত্রীকে লাস্ট বেঞ্চে বসতে বাধ্য করতেন। এমনকি তৃতীয় সেমিস্টারের পরীক্ষা চলাকালীন ছাত্রীর পাশে বসে নানা অ্যাঙ্গেলে মোবাইলে ছবিও তোলেন ওই শিক্ষক। ছাত্রীর কথায়, “কলেজে আমি সবসময় আতঙ্কে থাকতাম। পরীক্ষার সময় স্যার আমার গা ঘেঁষে দাঁড়িয়ে থাকতেন। অথবা পাশে বসে পড়তেন। ভয় এবং অস্বস্তিতে আমি লিখতে পারতাম না। প্রথম এবং দ্বিতীয় সেমিস্টারে পাশ করে যাই। কিন্তু তৃতীয় সেমিস্টারে আর পাশ করতে পারলাম না। আমার বাবা-মা কে প্রথমে কিছু জানাইনি। পরে যখন জানালাম তাদের পরামর্শে কলেজের অফিসার ইনচার্জকে লিখিত অভিযোগ করেছি।”





Post a Comment