হাতির পিঠে উঠে প্রাণায়াম করছিলেন বাবা রামদেব, আচমকা নড়ে উঠল হাতি, কী হল তারপর


Odd বাংলা ডেস্ক: বাবা রামদেবের নানা কাণ্ড-কারখানা এর আগে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তবে সম্প্রতি নেটদুনিয়ায় তাঁর আরও একটি যোগব্যায়ামের ভিডিও ভাইরাল হয়েছে। 

টুইটারে ছড়িয়ে পড়া ২২ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপে দেখা গিয়েছে যে, হাতির পিঠে বসে যোগাসন করছেন রামদেব। খানিকক্ষণ দাঁড়িয়ে থাকার পর হাতিটি আচমকাই চলতে শুরু করলে স্বভাবতই ভারসাম্য হারান রামদেব বাবা। যার জেরে হাতির পিঠ থেকে সোজা মাটিতে পড়ে যান তিনি। মথুরায় একটি যোগ শিবির চলাকালীন এই ঘটনাটি ঘটে।

তবে বরাতজোরে বিশেষ চোট পাননি তিনি। বরং হাতির পিঠ থেকে পড়ে গিয়ে হাসতে হাসতে এগিয়ে চলে যান তিনি। স্বামী রামদেবের মুখপাত্র এস কে তিজারাওয়ালা জানিয়েছন, যে এই ঘটনায় তাঁর কোনও ক্ষতি হয়নি।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.