একেই বলে গোদের ওপর বিষফোঁড়া! কোভিডের মাঝে এবার এল 'সোয়াইন করোনাভাইরাস'
Odd বাংলা ডেস্ক: সারা বিশ্ব এখনও যখন করোনাকে টেক্কা দিয়ে উঠতে পারেনি, প্রায় এক বছর হতে চলল, যখন এই মারণ ব্যধির সঙ্গে আজও লড়াই করেছে চলেছে মানুষ, ইওরোপে করোনার দ্বিতীয় স্রোত আসার সম্ভাবনা প্রবল, তখন গোদের ওপর বিষফোঁড়ার মতো এসে দেখা দিল সোয়াইন করোনা ভাইরাস, যা নিয়ে সতর্কবার্তা জারি করেছে বিশেষজ্ঞরা।
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, নভেল করোনাভাইরাসের মতোই প্রাণঘাতী সোয়াইন করোনাভাইরাস। তাই একে হালকাভাবে নিলে, সারা দেশকে এর ফল ভুগতে হতে পারে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, অদূর ভবিষ্যতে মহামারী বা অতিমারীর কারণ হয়ে উঠতে পারে এই সোয়াইন করোনাভাইরাসও। জানা গিয়েছে, এটি করোনাভাইরাসের একটি স্ট্রেন, যা অ্যাটাক করে মূলত শূকরকে। তবে, শূকর থেকে মানুষের শরীরে ছড়িয়ে ভয়ানক খারাপ প্রভাব ফেলতে পারে। তাই সতর্কতা অবশ্যই অবলম্বন করতে হবে।
নভেল করোনাভাইরাসের অনেক উপসর্গের মধ্যে পেটখারাপ একটি লক্ষণ। সোয়াইন করোনাভাইরাসের ক্ষেত্রে ডায়েরিয়ায় লক্ষণ দেখতে পেয়েছেন বিশেষজ্ঞরা। তবে এই সোয়াইন করোনাভাইরাস আসলে কী? নর্থ ক্যারোলিনা বিশ্ববিদ্যালয়-এর গবেষকরা জানাচ্ছেন, আর এই নতুন স্ট্রেনের নাম সোয়াইন অ্যাকিউট ডায়েরিয়া সিনড্রোম করোনাভাইরাস বা SADS-CoV।
বিজ্ঞানীরা দাবি করেছেন, ২০১৬ সালে প্রথম এই ভাইরাসটি আবিষ্কৃত হয়। সেসময় চিনজুড়ে একাধিক শূকর সোয়াইন করোনাভাইরাস সংক্রমণের শিকার হয়েছিল। মারাত্মক পেট খারাপের সঙ্গে বমির জেরে শূকরের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। SADS-CoV একটি আলফাকরোনাভাইরাস। সোয়াইন অর্থাত্ শূকরের মধ্যে গ্যাস্ট্রোইনটেস্টটাইনাল অসুস্থতার সৃষ্টি করে।





Post a Comment