স্ত্রীর চাপ সহ্য করতে পারেননি স্বামী! অকালেই হারিয়েছিল প্রাণ!
Odd বাংলা ডেস্ক: নটবরলাল বিথালিনী ও মঞ্জু বিথালিনী। তারা থাকতেন রাজকোটের অভিজাত কালাভাড় রোডের রমধাম সোসাইটিতে।
এক ভোরে ছেলে আশিসের শ্বাসকষ্টের খবর পেয়ে সিঁড়ি দিয়ে হুড়মুড়িয়ে উঠে ছেলের ঘরে যাচ্ছিলেন মঞ্জুলাদেবী। ঠিক আগেই ছিলেন স্বামী নটবরলাল।
সে সময় পা পিছলে ১২৮ কেজির মঞ্জুলা স্বামীর ওপর পড়ে যান। নটবরলালের মাথায় মারাত্মক চোট লাগে, আহত হন মঞ্জুলাও। হাসপাতালে নিয়ে যাওয়া হলে মস্তিষ্কে রক্তক্ষরণের জেরে দুজনেরই মৃত্যু হয়। এই দম্পতির ছেলে আশিসের স্ত্রী নিশা তাদের বাঁচানোর চেষ্টা করলে পিছলে পড়েন তিনিও। পায়ে চোট নিয়ে তাকেও হাসপাতালে ভর্তি হতে হয়।
জানা গেছে, রমধাম সোসাইটির দোতলা বাংলোর একতলায় থাকতেন ওই স্বামী স্ত্রী, দোতলায় ছেলে আশিস ও পুত্রবধূ নিশা। সেদিন ভোর চারটে নাগাদ আশিসের শ্বাসকষ্ট শুরু হলে নিশা নীচে ওষুধ আনতে যান। তখনই বিষয়টি জানতে পারেন তিনি।





Post a Comment