হাথরাস গণধর্ষণকাণ্ডে তদন্তভার গেল সিবিআই-এর হাতে

Odd বাংলা ডেস্ক: উত্তরপ্রদেশে হাথরাস গণধর্ষণকাণ্ডের তদন্তবার হস্তান্তর করা হল সিবিআই-এর হাতে। অর্থাৎ এবার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তরফে মামলার বাকি অংসের তদন্ত সম্পন্ন করা হবে। দিনকয়েক আগে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ঘোষণা করেছিলেন, চাঞ্চল্যকর এই গণধর্ষণকাণ্ডে তদন্তের ভার তুলে দেওয়া হবে সিবিআই-এর হাতে। এরপর শনিবারই এই মর্মে নোটিফিকেশন দেয় কেন্দ্র, যেখানে বলা হয়েছে, হাথরাস কাণ্ডে উত্তরপ্রদেশ পুলিশের দায়ের করা এফআইআর নতুন করে নথিভুক্ত করবে উত্তরপ্রদেশ পুলিশ। 

আরও পড়ুন- নগ্ন শরীর, মুুখ দিয়ে রক্ত পড়ছে- এভাবেই উত্তরপ্রদেশের গণধর্ষণের শিকার দলিত তরুণীকে উদ্ধার করেছিল তাঁর মা!

তবে সিবিআই তদন্ত করলেও বিশেষ তদন্তকারী দল এবং সিটের তদন্তও জারি থাকবে বলে জানা গিয়েছে। আলাদাভাবে রিপোর্ট যোগী আদিত্যনাথের কাছে জমা দেবে সিট। শনিবার যোগী নিজেও টুইট করে জানান যে, হাথরাসের তদন্তভার সিবিআই-এর হাতে তুলে দেওয়া হয়েছে। যোগী আশ্বস্ত করেছেন যে, এমন ঘৃণ্য অপরাধের জন্য অপরাধীরা অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তি পাবেন। রবিবার সকালে সিবিআই-এর তরফে এফআইআর দায়ের করার কথা। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.