বিহারে প্রথম দফার ভোটপর্ব আজ, ফের কি ক্ষমতায় টিকে থাকতে পারবেন নীতিশ কুমার?


Odd বাংলা ডেস্ক: আজ বিহারে প্রথম দফার বিধানসভা ভোট আজ। এই নিয়ে চতুর্থবারের জন্য বিহারের মসনদে বসতে পারবেন নীতিশ কুমার? নাকি যাদব পরিবারের কেউ বসবেন সেই জায়গায়? তার পরীক্ষা শুরু আজ থেকেই। 

প্রসঙ্গত করোনা মহামারি পরিস্থিতিতে এই প্রথম বড় কোনও ভোট হতে চলেছে ভারতে। আজ বিহারের ২৪৩টি বিধানসভা আসনের মধ্যে ৭৩টি আসনে ভোটগ্রহণ পর্ব অনুষ্ঠিত হবে। এবারের ভোটে অর্থনীতি, কর্মসংস্থান এবং পরিযায়ী শ্রমিক ইস্যু বিরাট জায়গা করে নিয়েছে। আজ গোটা দেশ তাকিয়ে বিহার ভোটের দিকে। 

২০১৫ সালে লালু প্রসাদ যাদবের সঙ্গে মহাজোট করে মুখ্যমন্ত্রী হয়েছিলেন নীতিশ কুমার। পরে সেই জোট ভেঙে দিয়ে এনডিএ-তে সামিল হন তিনি অনেকেরই দাবি উল্টো শিবিরে যোগ দেওয়ার প্রভাব পড়তে পারে এবারের ভোটে।  

যদিও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাফ বক্তব্য বিহারে এনডিএ দু-তৃতীয়াং আসনে জিতবে। তবে তিনি আরও বলেন, কে কত আসন পেল তার থেকেও বড় কথা হল, এবারও নীতিশ কুমারই বিহারের মুখ্যমন্ত্রী হবেন। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.