পুজোয় প্রবল দুর্যোগের আশঙ্কা, বঙ্গে গভীর হচ্ছে নিম্নচাপ, বইতে পারে দমকা হাওয়া


Odd বাংলা ডেস্ক: একেই তো বিধিনিষেধের ঘেরাটোপে অনুষ্ঠিত হতে চলেছে এবারের দুর্গাপুজো, তার মধ্যে আবার আকাশের চোখরাঙানি। বঙ্গোপসাগরের ওপর তৈরি হওয়া নিম্নচাপ শক্তি বাড়িয়ে অতি গভীর নিম্নচাপে পরিণত হয়ে বাংলা-বাংলাদেশের দিকে সরে আসতে পারে বলে খবর হাওয়া অফিস সূত্রে। 

আর এর প্রভাবে সপ্তমীতে ভারী বৃষ্টি হতে পারে কলকাতাতেও। পাশাপাশি অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায়। বইতে পারে দমকা হাওয়াও। পূর্বাভাস ঘিরে সতর্ক রয়েছে প্রশাসন।  প্রস্তুত কলকাতা পুরসভাও।

আজ, ষষ্ঠীতে ভারী বৃষ্টি হতে পারে দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলায়। অন্য জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সপ্তমীর দিন এই তিন জেলায় অতি ভারী বর্ষণ অর্থাৎ একদিনে ২০০ মিলিমিটার পর্যন্তও বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টি হতে পারে কলকাতা, নদিয়া, হাওড়া ও হুগলি জেলায়। নিম্নচাপ অতি গভীর চেহারায় পৌঁছলে দমকা হাওয়াও বইতে পারে। উপকূলে সর্বোচ্চ ৬০ কিমি/ঘণ্টা ও কলকাতা এবং আশপাশের জেলায় ঘণ্টায় সর্বোচ্চ ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে। বাংলাদেশ লাগোয়া উপকূলীয় অঞ্চলে দুর্যোগের দাপট বেশি থাকার আশঙ্কা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.