বিয়েতে নববধূকে লাল শাড়ি পরানো হয় কেন জানেন?

Odd বাংলা ডেস্ক: বিয়েতে কেন লাল রং বেছে নেওয়া হয় তা হয়তো অনেকেই জানেন না। এবার তা জেনে নিন।

প্রথমেই বলা যায় যে, লাল রঙের মধ্যে সকলের দৃষ্টি আকর্ষণ করার ক্ষমতা থাকে প্রবল। যে কোনও রঙের তুলনায় লাল রঙে একটু বেশি চমক থাকে।

এ ছাড়া লাল রং শুভ রং এবং লাল রংকে বেশ কিছু জিনিসের প্রতীক হিসেবে মানা হয়। 

লাল রঙের মধ্যে একটা বিশেষ শক্তি অন্তর্নিহিত থাকে। লাল রং‌ আমাদের ইচ্ছাশক্তি বৃদ্ধিতেও সাহায্য করে।

আবার লাল রংকে বিপ্লবের প্রতীক হিসেবেও মানা হয়।

লাল রং ভালবাসা ও যৌবনের প্রতীক। 

যে কোনও শুভ কাজে লাল রং ব্যবহার করা হয়। যেহেতু বিয়ের সঙ্গে ভালবাসার সম্পর্কটা ওতপ্রোতভাবে জড়িত রয়েছে।তাই বিয়ের কনেকে লাল শাড়ি পরানো হয়। এতে নববধূকে অত্যন্ত সুন্দরী ও মোহময়ী করে তোলে।

বিয়েতে অন্য কারও চেয়ে কনের ওপরই আলোটা থাকে বেশি। সবার আগ্রহ থাকে কনে দেখার। আর লাল রঙের শাড়িতে কনে হয়ে উঠেন তুলনামূলকভাবে বেশি আকর্ষণীয়। তাই সুতি, জামদানি, তাঁত, মসলিনের মধ্যে থেকে কনে কিংবা তার পরিবার পছন্দের লাল শাড়িটি বেছে নেন। তবে লাল বেনারসী শাড়ির কদর চিরন্তন। এটি এখনো পছন্দের শীর্ষ স্থান দখল করে আছে

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.