২০টি ভূতের শয্যাসঙ্গিনী! মহিলা আরও যা বললেন শুনলে আঁতকে উঠবেন..
Odd বাংলা ডেস্ক: ২৭ বছর বয়সি অ্যামেথিস্ট পেশায় স্পিরিচুয়াল গাইডেন্স কাউন্সেলর। পেশাগত কারণেই ভৌতিক জগতের সঙ্গে তাঁর নাকি ঘনিষ্ঠ সম্বন্ধ। ১২ বছর আগে তাঁর তৎকালীন প্রেমিক এক নতুন বাড়িতে গিয়ে ওঠেন। সেখানে তিনি প্রথম অশরীরীর অস্তিত্ব টের পান।
প্রথমে তা ছিল একান্ত ভাবেই আবছায়া অনুভূতি। কোনও অদৃশ্য শক্তির উপস্থিতি তিনি টের পেতেন। কিন্তু ক্রমে তা শরীরী হয়ে ওঠে। তিনি তাঁর উরুর উপরে চাপ অনুভব করতেন, সেই সঙ্গে ঘাড়ের কাছে কারোর নিঃশ্বাস পড়ছে টের পেতেন।
ক্রমে সেই অশরীরীর সঙ্গে তাঁর শরীরী সম্পর্ক গড়ে ওঠে। অ্যামেথিস্টের ভাষায়, অবর্ণনীয় আনন্দ সেই মিলনে। তিন বছর সেই সম্পর্ক টিকেছিল। কিন্তু তাঁর প্রেমিক একদিন তাঁকে ভূতের সঙ্গে মিলিত অবস্থায় দেখে ফেলেন। তার পরে সেই ভূত আর ফিরে আসেনি।
মানুষ প্রেমিকের সঙ্গ থেকে বেরিয়ে আসেন অ্যামেথিস্ট। একের পরে এক প্রেতাত্মার সঙ্গে চলতে থাকে তাঁর প্রেম। সেই সব শরীরী ভৌতিক প্রেম তাঁকে অন্য এক জগতের সন্ধান দিয়েছে বলেই তিনি মনে করেন।
একে একে ২০টি প্রেতের শয্যাসঙ্গিনী হয়েছেন তিনি। অ্যামেথিস্ট আরও জানান, কোনও ভূতের দৌলতেই গর্ভবতী হতে চান তিনি।





Post a Comment