করোনাভাইরাসের উৎপত্তি ভারতবর্ষে! পিঠ বাঁচাতে আজব দাবি চিনা বিজ্ঞানীদের


Odd বাংলা ডেস্ক: করোনা ভাইরাসেপ ছড়িয়ে পড়া নিয়ে সারা বিশ্বের নজর ছিল চিনের ওপর। শুরুর দিন থেকেই বলা হয়ে আসছে চিনের উহান প্রদেশ থেকে ছড়িয়েছে প্রাণঘাতী এই করোনাভাইরাস। বিশ্ব স্বাস্থ্য সংস্থাও বলেছে, করোনার উৎপত্তি চিনেই। কিন্তু চিনের বিজ্ঞানীরা লাগাতার দাবি করে আসছিলেন করোনার জন্য দায়ি ইতালি আর আমেরিকা! আর এবার তাদের নজর ভারতের দিকেও! তাঁদের দাবি গত বছর গরমকালে ভারচেই নাকি জন্ম নিয়েছিল মারণ করোনাভাইরাস! 

চাইনিজ অ্যাকাডেমি অফ সায়েন্সেসের একদল গবেষক এমনটাই দাবি করেছেন। তাঁদের দাবি, ভারতের দূষিত জলের মাধ্যমে প্রাণীদেহ থেকে মানুষের শরীরে ছড়িয়েছে পড়েছে এই ভাইরাস, তারপর কোনও এক সময় তা চলে যায় উহানে। আর দুর্ভাগ্যবশত সেখানেই সেটা প্রথম ধরা পড়ে, আর তাই সকলেই চিনের দিকে আঙুল তুলছে। তবে এক্ষেত্রে দোষ যদি কারওর হয়, তবে সেটা ভারতের!  যদিও চিনা বিজ্ঞানীদের এই দাবি উড়িয়ে দিয়েছেন স্কটল্যান্ডের গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ ডেভিড রবার্টসন। তিনি বলেছেন, চিনাদের এই দাবি একেবারেই ভুল, এটা তারা কোনওভাবেই প্রমাণ করতে পারবে না।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.