কলেজ-বিশ্ববিদ্যালয় খোলা নিয়ে বড় ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়
Odd বাংলা ডেস্ক: করোনার প্রকোপ অব্যাহত। আর এই পরিস্থিতিতে চলতি বছর স্কুল-বিশ্ববিদ্যালয়ের দরজা পড়ুয়াদের জন্য খুলে দিতে চাইছে না রাজ্য সরকার। রবিবার কলেজ উপাচার্জদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকের পর ঠিক করা হয়েছে, এবছর আজ কলেজ-বিশ্ববিদ্যালয়ে সশরীরে হাজির থেকে ক্লাস করা হবে না। আপাতত যেমন চলছিল, সেই অনলাইনেই চলবে পঠন-পাঠন।
জানা গিয়েছে প্রথম সেমেস্টারের পঠন-পাঠনও শুরু হবে অনলাইনেই। সব পরীক্ষাও হবে অনলাইনে সেইসঙ্গে পাঠ্যক্রমের বোঝাও যাতে কমানো যায়, সেই ব্যলস্থাই করা হচ্ছে। তবে কোন বিষয়ের কতটা অংশের পাঠভার কমানো যায়, সেবিষয়ে সিদ্ধান্ত নেবে বিশ্ববিদ্যালয়গুলিই।
প্রসঙ্গত, ইউজিসি-র তরফে জানিয়ে দেওয়া হয়েছিল নভেম্বর থেকে যেন নতুন শিক্ষাবর্ষ চালু করা হয়। কিন্তু রাজ্য সরকারের তরফে জানানো হয়েছিল, তাদের পক্ষে নভেম্বরে শিক্ষাবর্ষ চালু করা সম্ভব নয়। কারণ এরাজ্যে নভেম্বর মাস হল উৎসবের মাস। তাই নতুন শিক্ষাবর্ষ চালু হতে পারে ডিসেম্বরে। সেই প্রসঙ্গেই শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছিলেন, ডিসেম্বরে কলেজ-বিশ্বিদ্যালয় খুলে দেওয়া যেতে পারে। গোটা বিষয়টি মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করে তিনিই জানাবেন কলেজ-বিশ্বিদ্যালয় খোলার দিনক্ষণ।
সেবার শিক্ষামন্ত্রীর এই ঘোষণার পর অসন্তোষ প্রকাশ করেছিলেন একাধিক অধ্যক্ষ-শিক্ষকরা। তাঁধের দাবি ছিল এই পরিস্থিতিতে তাঁরা সমস্ত করোনা স্বাস্থ্যবিধি মেনেই তাঁরা পঠন-পাঠন শুরু করাতে চান। আর তাই গোটা পরিস্থিতি বিচার করেই এই সিদ্ধান্তে এসেছে রাজ্য সরকার,যে ডিসেম্বরে আর কলেজ-বিশ্ববিদ্যালয় খোলার সম্ভাবনা নেই।





Post a Comment