গুরুনানকের জন্মদিনে করুন এইসব কাজ, পুণ্যলাভ হবেই
Odd বাংলা ডেস্ক: আজ গুরুনানকের জন্মদিন। হিন্দু ধর্মে এই দিনটির একটি বিশেষ মাহাত্ম্য রয়েছে। আজকের দিনটিতে কয়েকটি কাজ করলে পুণ্যলাভ হয়। প্রাচীন হিন্দু শাস্ত্র অনুযায়ী, এই দিনের চন্দ্রকিরণে ইতিবাচক শক্তি থাকে। বলা হয়, এই দিনটিতে উপোস করলে এক হাজার অশ্বমেধ এবং একশোটি রাজসিক যজ্ঞ করার সমান পুণ্যলাভ সম্ভব।
জেনে নিন আজকের দিনে কী কী কাজ করলে সুফল মেলে-
• সত্যনারায়ণের পুজো পাঠ করা উচিত।
• এই দিনটিতে কোনও পবিত্র নদীতে স্নান করুন। এর পরে প্রদীপ জ্বালিয়ে, পুজো, আরতি এবং দান করলে পুণ্যলাভ হয়।
• পবিত্র কোনও নদীতে স্নান না করতে পারলে স্নানের জলে কিছুটা গঙ্গাজল মিশিয়ে নেওয়া যেতে পারে।
• স্নানের সময় তীর্থস্থানগুলির কথা স্মরণ করা উচিত।
• স্নানের পরে সূর্যকে জল নিবেদন করা উচিত।
• এই দিনটিতে গরিবদের ফল, সবজি, চাল, ডাল, শীতবস্ত্র ইত্যাদি দান করা উচিত।
• কার্তিক পূর্ণিমায় শিবলিঙ্গে জল নিবেদন করে ওঁ নমোঃ শিবায় মন্ত্র জপ করতে হয়।





Post a Comment