সাপে কাটলে এগুলো করুন! তবে ভুলেও এটি করবেন না!
Odd বাংলা ডেস্ক: সাপে কাটলেই প্রাণহানি নয়। প্রাণ ফিরে পাওয়ারও সম্ভাবনা থাকে। কুসংস্কারে মত্ত না হয়ে হতে হবে সচেতন। ছুটতে হবে চিকিৎসকের কাছে। সাপে কামড়ের পর কী করবেন বা করবেন না তা অবশ্যই জেনে নিন..
সাপে কাটলে কী করবেন
* দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হোন
* হাত বা পা ভাঙলে যেমন করে শক্ত কিছু দিয়ে কাপড় দিয়ে হালকা করে বাধা হয়, সেভাবে বাঁধুন
* সাপে কাটা পেশী যতটা কম সম্ভব নড়াচড়া করুন, পেশীর নড়াচড়া যত কম হবে, বিষ তত কম ছড়াবে।
কী করবেন না
* আতঙ্কিত হওয়া যাবে না
* ওঝা বা ঝাড়ফুঁকের অপেক্ষা করে কালক্ষেপণ করবেন না
* চিকিৎসক দেখার আগ পর্যন্ত কিছু খাওয়া উচিত না
* কোনো মলম বা মালিশ লাগানো উচিত না
* সাপে কাটা জায়গায় শক্ত করে বাঁধা যাবে না। কারণ তাতে রক্ত জমে গিয়ে আক্রান্ত ব্যক্তি পঙ্গু হয়ে যেতে পারেন।





Post a Comment