আচারপ্রেমীদের কাছে স্বর্গসুখ, এইভাবে বানিয়ে নিন চিংড়ি মাছের ঝাল আচার
Odd বাংলা ডেস্ক: শীতের দুপুরে আচার খাওয়ার একটা প্রথমা সকলের বাড়িতেই রয়েছে। কিন্তু আজকাল আর আচার বানানোর রেওয়াজটা কিন্তু সব বাড়িতে আর নেই। কিন্তু আজ রইল একটা অসাধারণ আচারের রেসিপি, যার স্বাদ লেগে থাকবে আপনার মুখে। আর সেটি হল চিংড়ি মাছের রেসিপি-
উপকরণ:
- ছোট চিংড়ি- ৪০০ গ্রাম
- কাশ্মীরি লঙ্কার গুঁড়ো- ২-চা চামচ
- হলুদ গুঁড়ো- আধা চা চামচ
- নুন-স্বাদমতো
মশলার জন্য-
- আদা বাটা – দেড় টেবিল চামচ
- রসুন বাটা – দেড় টেবিল চামচ
- কাশ্মীরি মরিচগুঁড়ো – ২ টেবিল চামচ
- হলুদ – ১-চা চামচ
- মেথি গুঁড়ো – ১/৪ চা চামচ
- কারি পাতা – ১-২টি
- সর্ষে দানা – ১ চা চামচ
- ভিনিগার – ১/৪ কাপ
- সর্ষের তেল – ৪ টেবিল চামচ
প্রণালী- সবার প্রথমে চিংড়ি মাছ ম্যারিনেট করুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং নুন দিয়ে। এইভাবে ১৫ মিনিট রেখে দিন।এবার একটি বাটিতে হলুদ গুড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং মেথি গুঁড়ো একসঙ্গে নিয়ে একটু জল দিয়ে ভাল করে মিশিয়ে একটা পেস্ট বানিয়ে নিন।
এবার একটি কড়াইতে সর্ষের তেল গরম করুন। গরম তেলে আগে থেকে ম্যারিনেট করা চিংড়ি মাছ সোনালি করে ভেজে নিন। ভাজা হয়ে গেলে তেল থেকে ছেঁকে মাছ তুলে আলাদা রাখুন। কড়াইয়ের তেলেটাকে কম আঁচে রেখে তাতে সর্ষের দানা ফোড়ন দিন। সর্ষে ফাটতে শুরু করলে এতে কারি পাতা দিয়ে দিন। এতে আদা-রসুন বাটা দিয়ে ভাজুন। কাঁচা গন্ধ চলে গেলে এতে আগে থেকে তৈরি করে রাখা পেস্টটা দিয়ে দিন। ভাল করে নাড়াচাড়া করতে থাকুন যতক্ষণ না মশলা থেকে তেল আলাদা হচ্ছে। এরপর এর মধ্যে ভাজা চিংড়িমাছগুলি দিয়ে ভাল করে মিশিয়ে নিন।
এরপর এতে দিন ভিনিগার। এরপর এতে স্বাদমতো নুন দিয়ে নিন। ফুটতে শুরু করলে আঁচ বন্ধ করে দিন। এবার ঠান্ডা করে একটা এয়ার টাইট কন্টেনারে ভরে রেখে দিন। ফ্রিজে বেশ কিছুদিন এই আচার রাখতে পারবেন।





Post a Comment