শ্রীরামপুরে বিয়েবাড়িতে ডিজে নাচ, বাধা দেওয়াই পুলিশকে পেটালো বরযাত্রী
Odd বাংলা ডেস্ক: করোনা পরিস্থিতিতে ডিজে বাজিয়ে বিয়েবাড়ির শোভাযাত্রা শ্রীরামপুরে। পুলিশ আপত্তি জানালে এই ঘটনাকে ঘিরে রণক্ষেত্রের পরিস্থিতি সৃষ্টি হয় হুগলির শ্রীরামপুরে। অভিযোগ, আপত্তি করায় পুলিশের ওপর হামলা চালায় বিয়েবাড়ির লোকজন। জখম হয়েছেন পাঁচজন পুলিশ। জানা গিয়েছে, পাল্টা লাঠিচার্জ করেছে পুলিশ। পুলিশের ওপর হামলা চালানোর অভিযোগে আটক করা হয়েছে ১৫ জনকে।
তার মধ্যে রয়েছে কয়েকজন নাবালকও।
শনিবার রাতে তারস্বরে ডিজে বাজিয়ে এক বিয়েবাড়ির শোভাযাত্রা চলছিল শ্রীরামপুরে। কিন্তু করোনা পরিস্থিতিতে এখনও এ ধরনের জমায়েত বা ডিজে বাজিয়ে শোভাযাত্রায় নিষেধাজ্ঞা রয়েছে। সেই মর্মেই এদিন শোভাযাত্রায় বাধা দেয় পুলিশ। আপত্তি জানানো হয় ডিজে বাজানোতে। অভিযোগ, পুলিশের কথায় কোনও কান না দিয়ে ওই শোভাযাত্রায় থাকা জনা ২০ ছেলে পুলিশের ওপর হামলা চালায় এদিন। পরে এলাকা ছেড়ে তারা পালায়। ঘটনায় জখম হয়েছেন কমপক্ষে ৫ জন পুলিশকর্মী।





Post a Comment