উত্তরপ্রদেশের সরকারি হাসপাতালে এক কিশোরীর মৃতদেহ ছিঁড়ে খাচ্ছে কুকুর! দেখুন ভিডিও
Odd বাংলা ডেস্ক: সরকারি হাসপাতালের ভেতরেই ঘটে গেল এক ভয়ঙ্কর ঘটনা, যে ভিডিও দেখলে শিউরে উঠবেন আপনিও। যোগীরাজ্যে সরকারি হাসপাতালের ভেতর পড়ে থাকা সাদা কাপড়ে ঢাকা রয়েছে একটি মৃতদেহ, আর সেটাকেই ছিঁড়ে খাচ্ছে একটি কুকুর! সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ভাইরাল হতেই শুরু হয়েছে নিন্দার ঝড়!
উত্তরপ্রদেশের বিরোধী দল সমাজবাদী পার্টির তরফে এই ভিডিওটি শেয়ার করা হয়েচে সোশ্যাল মিডিয়ায়। যদিও Odd বাংলা ডট কম-এর তরফে এই ভিডিওর সত্যতা যাচাই করা হয়নি। সূত্রের খবর, ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার।
संभल में स्वास्थ्य सेवाओं की रोंगटे खड़े कर देने वाली खौफनाक तस्वीर आई सामने।जिला अस्पताल में स्वास्थ्य कर्मियों की लापरवाही की वजह से स्ट्रेचर पर रखे बच्ची के शव को कुत्तों ने नोच कर खाया। जांच करा लापवाही बरतने वालों के खिलाफ हो सख्त कार्रवाई। शोकाकुल परिवार के प्रति संवेदना! pic.twitter.com/3tgEHCTQpb
— Samajwadi Party (@samajwadiparty) November 26, 2020
আরও জানা গিয়েছে, পথদুর্ঘটনায় আহত এক কিশোরীকে হাসপাতালে নিয়ে আসা হয়। এরপর কখন তার মৃত্যু হয়েছে তা হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়নি। কিন্তু ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা গিয়েছে ট্রলির চাদরের ভেতর থেকেই মৃতদেহ খুবলে খাচ্ছে একটি কুকুর।
এপ্রসঙ্গে, হাসপাতাল কর্তৃপক্ষের তরফে দাবি করা হয়েছে, হাসপাতাল চত্বরে অনেকদিন ধরেই কুকুরের উৎপাত। এ বিষয়ে স্থানীয় পুরসভাকে জানানো হলেও, কোনও লাভ হয়নি। হাসপাতাল সুপার জানিয়েছেন, ওই কিশোরীর পরিবার দেহ ময়নাতদন্ত করাতে রাজি হয়নি। তাই তাঁদের হাতে দেহ তুলে দেওয়ার পর কিছুক্ষণ মৃতদেহটিকে তাঁরা রেখে গিয়েছিলেন। তখনই কুকুরটি দেহ খুবলে খেতে শুরু করে। যদিও ঘটনার পরপরই হাসপাতালের একজন সাফাইকর্মী এবং ওয়ার্ড বয়কে সাসপেন্ড করা হয়েছে। চাপে পড়ে গঠন করা হয়েছে তদন্ত কমিটিও। ওই সময় হাসপাতালের দায়িত্বে থাকা চিকিৎসকদের কাছেও জবাবদিহি করা হয়েছে।





Post a Comment