২০২০ সালে নক্ষত্র পতন হয়েছে যেসব বাঙালি প্রবাদপ্রতীম ব্যক্তিত্বের
Odd বাংলা ডেস্ক: ২০২০ সাল কেড়ে নিল বহু নামী-দামি মানুষের প্রাণ।২০২০ কী দিল আর না দিন তার হিসাব কষতে বসলে দেখা যাবে না পাওয়ার তালিকাটাই দীর্ঘ। এক ঝলকে দেখে নেওয়া যাক ২০২০-তে পতন হল যেসব নক্ষত্রের।
- ৩১ অগস্ট, ৮৪ বছর বয়সে ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ভারতরত্ন প্রণব মুখোপাধ্যায় সকলকে ছেড়ে চলে যান। ভারতীয় জাতীয় কংগ্রেস, ভারতীয় রাজনীতি এবং প্রশাসনিক ক্ষেত্রে তাঁর ভূমিকা ছিল অনস্বীকার্য।
- ১৫ নভেম্বর একটি বেসরকারি হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন বাংলা সিনেমার অন্যতম শ্রেষ্ঠ অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় ৷ তাঁর মৃত্যুর মধ্যে দিয়ে শেষ হলো এক যুগের ৷ শুধু সিনেমা নয়, সাহিত্য, রাজনীতি, কবিতা সব ক্ষেত্রেই ছিল তাঁর উজ্জ্বল উপস্থিতি ৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫৷
- এ বছর আমাদের ছেড়ে গিয়েছেন বাংলা চলচ্চিত্র ও টেলিভিশনের আর এক প্রিয়মুখ সন্তু মুখোপাধ্যায়।
- ২০ মার্চ ৮৩ বছর বয়সে মৃত্যু হয় প্রদীপ বন্দ্যোপাধ্যায়ের। স্নায়ুর সমস্যা নিয়ে দীর্ঘদিন আক্রান্ত ছিলেন তিনি।
- পিকের মৃ্ত্যুর এক মাসের মধ্যে, ৩০ এপ্রিল আমাদের ছেড়ে চলে যান সুবিমল (চুনী) গোস্বামীও। খেলার মাঠে জুটি ছিলেন পিকে-চুনী।
- গত ১৮ ফেব্রুয়ারি ৬১ বছর বয়সে চলে যান তাপস পাল। মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে তিনি ভেন্টিলেশনে ছিলেন। সেরেও উঠছিলেন কিন্তু কলকাতায় আসার পথে তাঁর মৃত্যু হয়।
- গত ১৭ সেপ্টেম্বর মৃত্যু হয় শর্বরী দত্তের। বাঙালি ফ্যাশান জগতের আইকন হয়ে উঠেছিলেন তিনি।
- এ বছর আমরা হারিয়েছি বাসু চট্টোপাধ্যায়কে। ৯৩ বছর বয়সে প্রয়াত হয়েছেন সারা আকাশ, পিয়া কে ঘর খ্যাত পরিচালক বাসু চট্টোপাধ্যায়।
- গত ২৪ জুলাই, ১০১ বছর বয়সে প্রয়াত হন প্রবাদপ্রতিম নৃত্যশিল্পী অমলাশঙ্করকেও।





Post a Comment