মেথির ৪ অব্যর্থ টোটকা!
Odd বাংলা ডেস্ক: ওজন কমিয়ে শরীরকে সুন্দর আকৃতি দেওয়ার জন্য আমরা কত কিছুই না করি। খাওয়ার পরিমাণ কমিয়ে দেওয়া, খাদ্য তালিকা থেকে একাধিক খাবার বাদ দেওয়া আরও কত কি? এছাড়াও দ্রুত ওজন কমানোর একাধিক ঘরোয়া টোটকা (পাতি লেবুর রস, জিরা, রসুন ইত্যাদি) আমরা অনেকেই কাজে লাগাই।
জানেন কি, মেথি বীজের সাহায্যে দ্রুত ওজন কমানো সম্ভব? ভেষজ মশলা হিসেবে মেথি বীজ আমাদের সবার কাছেই বেশ পরিচিত। আমাদের আজকের এই প্রতিবেদন থেকে চলুন জেনে নেওয়া যাক মেথি বীজ ব্যবহার করে দ্রুত ওজন কমানোর ৫টি দুর্দান্ত কৌশল।
১) মেথি চা-
মেথি বীজের চা ওজন কমাতে এবং ডায়াবেটিসের সমস্যা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। এছাড়া হজম ও রক্তচাপ নিয়ন্ত্রণের রাখার ক্ষেত্রেও এটি অত্যন্ত কার্যকর। সামান্য জল দিয়ে কিছু মেথি বীজ বেটে নিন। একটি পাত্রে খানিকটা জল ফুটিয়ে নিয়ে তার সঙ্গে ওই মেথি পেস্ট মিশিয়ে দিন। চাইলে এর সঙ্গে কিছু ভেষজ মশলাও দেওয়া যেতে পারে। যেমন- আদা বা দারচিনি। তারপর পাত্র ঢাকনা দিয়ে ঢেকে একসঙ্গে সবকটি মশলা অন্তত ৫ মিনিট ফুটিয়ে নিতে হবে। প্রতিদিন খালি পেটে এই চা খেতে পারলে ফল পাবেন হাতেনাতে।
২) অঙ্কুরিত মেথিবীজ-
অঙ্কুরিত মেথি বীজে রয়েছে প্রচুর পরিমাণে ক্যারোটিনয়েড, ভিটামিন এ, বি, সি এবং ই। এর সঙ্গেই এর মধ্যে থাকা পটাসিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যামাইনো অ্যাসিড, জিংক, হজম সহায়ক বিভিন্ন খনিজ পদার্থ এবং আরও অনেক কিছু রয়েছে।
একটি পাতলা কাপড় জল ভিজিয়ে নিন। এবার একটি বাটিতে মেথি বীজ নিয়ে সেটি ওই পাতলা ভেজা কাপড় দিয়ে ঢেকে অন্তত ৩ রাত এই ভাবে রেখে দিন। ৩ দিন পর মেথি বীজগুলি অঙ্কুরিত হলে সেগুলি খেতে পারলে ওজন কমবে দ্রুত। ওজন কমানোর ক্ষেত্রে এটি অত্যন্ত কার্যকর।





Post a Comment