সেকি! ৭০ শতাংশ বিবাহিত নারী পরকীয়ায় জড়িত!
Odd বাংলা ডেস্ক: বিয়ের পর স্বামী বা স্ত্রী ব্যতীত অন্য কোন পুরুষ বা মহিলার সাথে প্রেমকেই পরকীয়া প্রেম বলে। পরকীয়া সম্পর্ক, এটি নতুন কোনো বিষয় নয়! বর্তমান বিশ্বের পাশাপাশি আমাদের দেশেও এখন এর প্রবণতা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। বর্তমানে মোবাইল ফোন, ফেসবুকসহ নানা প্রযুক্তি মানুষের হাতের মুঠোয়, তাই আজকাল পরকীয়া সম্পর্ক গড়ে তোলা অনেক সহজ।
কিন্তু কি এই পরকীয়া সম্পর্ক? কেন এটি গড়ে উঠছে? এটাকে রোধ করার উপায় কি?
পরকীয়া সম্পর্ক হচ্ছে, বিবাহিত জীবন থাকা স্বত্ত্বেও অন্য কোনো নারী বা পুরুষের সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়া। বেশির ভাগ পরকীয়া সম্পর্ক গড়ে উঠে নারী বা পুরুষের শারীরিক ও মানসিক চাহিদা মেটানোর জন্য।
ভারতে শতকরা ৭০ ভাগ নারী পরকীয়ায় লিপ্ত। বিবাহবহির্ভূত সম্পর্কের একটি অ্যাপের পরিচালিত জরিপে এ তথ্য উঠে এসেছে। ‘নারীরা কেন ব্যভিচারে জড়িয়ে পড়ছেন’ শিরোনামে জরিপটি পরিচালনা করা হয়েছে। পরকীয়ার জন্য বহুল ব্যবহৃত ওই অ্যাপটিতে ভারতে ব্যবহারকারী রয়েছেন প্রায় ৫ লাখ। তাদের মধ্যেই এই জরিপ চালানো হয়েছে।
জরিপে দেখা যাচ্ছে, ব্যাঙ্গালুরু, মুম্বাই, কলকাতার মতো শহুরে নারীরা বেশি পরকীয়ায় লিপ্ত। তবে পরকীয় লিপ্ত নারীদের অভিযোগ, স্বামীর সঙ্গে বৈবাহিক জীবনে অসুখী, অবজ্ঞা, গৃহস্থলীর কাজে স্বামীর সহযোগিতা না করার কারণেই তারা এ কাজ করছেন।
জরিপে অংশ নেয়া এমন ৭৭ শতাংশ ভারতীয় নারী বলেছেন, তাদের বিবাহিত জীবন একঘেয়েমি হয়ে পড়েছে; যে কারণে তারা বিয়ের বাইরে একজন সঙ্গীকে খুঁজে নিচ্ছেন।
গ্লিডেনের জরিপ বলছে, ভারতের ব্যাঙ্গালুরু, মুম্বাই, কলকাতার মতো শহরের নারীরা সবচেয়ে বেশি পরকীয়ায় জড়িয়ে পড়ছেন। স্বামীর সঙ্গে বৈবাহিক জীবনে অসুখী, অবজ্ঞা, গৃহস্থলীর কাজে স্বামীর সহযোগিতা না করার কারণেই নারীরা পরকীয়ায় লিপ্ত হওয়ার পেছনে প্রধান যুক্তি হিসেবে তুলে ধরেছেন।
গ্লিডেনের মার্কেটিং স্পেশালিস্ট সোলেন পাইলেট বলেন, ‘জরিপে অংশ নেয়া প্রতি ১০ জন নারীর মধ্যে চারজন বলেছেন, অপরিচিতদের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়ার পর স্বামীর সঙ্গে তাদের ঘনিষ্ঠতা বেড়েছে। এর অর্থ হচ্ছে, একটি মৃত প্রায় বৈবাহিক সম্পর্ককে পুনরুজ্জীবিত করতে সহায়ক হতে পারে অবিশ্বাস।’
ভারতে গ্লিডেনের পাঁচ লাখ ব্যবহারকারীর ২০ শতাংশ পুরুষ ও ১৩ শতাংশ নারী তাদের স্ত্রী এবং স্বামীকে ঠকিয়ে পরকীয়া করছেন বলে স্বীকার করেছেন।
সম্পর্কে জড়িয়ে পড়েছেন; এমন নারীদের টার্গেট করে ২০০৯ সালে গ্লিডেন অ্যাপের যাত্রা শুরু হয় ফ্রান্সে। ৮ বছর পর ২০১৭ সালে ভারতে এই অ্যাপটি যাত্রা শুরু করলেও এখন ফরাসী এই অনলাইন প্ল্যাটফর্মের মোট ব্যবহারকারীর ৩০ শতাংশই ভারতীয় বিবাহিত নারী; যাদের প্রত্যেকের বয়স ৩৪ থেকে ৪৯ বছর।
স্বামীকে ঠকিয়ে পরকীয়া করছেন; জরিপে অংশ নেয়া এমন ৭৭ শতাংশ ভারতীয় নারী বলেছেন, তাদের বিবাহিত জীবন একঘেয়েমি হয়ে পড়েছে; যে কারণে তারা বিয়ের বাইরে একজন সঙ্গীকে খুঁজে নিচ্ছেন। বিবাহিত জীবনের বাইরে একজন সঙ্গী খুঁজে পাওয়ার মধ্যে তারা ভিন্ন ধরনের উত্তেজনা অনুভব করছেন। গ্লিডেনের জরিপ বলছে, ভারতের প্রায় ৪৮ শতাংশ নারী মনে করেন, তাদের বিবাহবহির্ভূত সম্পর্ক থাকা উচিত।




Post a Comment