কোনও মুসলিমকে টিকিট দেওয়া হবে না, দাবি এই বিজেপি মন্ত্রীর
Odd বাংলা ডেস্ক: হিন্দু হলেই মিলবে টিকিট। কিন্তু মুসলিমকে টিকিট কখনওই নয়, সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি করার যে অভিযোগ উঠেছে ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে, ঠিক তখনই এমনই এক মন্তব্য করে ফেললেন কর্ণাটকের গ্রামোন্নয়ন মন্ত্রী বিজেপি নেতা কেএস ঈশ্বরাপ্পা। তাঁর এই মন্তব্যকে নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে জোর সমালোচনা।
একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত একটি প্রতিবেদনে জানা যায়, কর্নাটকের বেলগাভি লোকসভা উপনির্বাচন নিয়ে এই মুহূর্তে প্রস্তুতি তুঙ্গে বিজেপি শিবিরে। সেখানকার সংখ্যাগরিষ্ঠ হিন্দু জনসংখ্যা বিজেপির ভোটব্যাঙ্ক বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। সেখানকার নির্বাচনী প্রস্তুতি নিয়ে কথা বলতে গিয়েই রবিবার এমন বিতর্কিত মন্তব্য করে ফেলেন ঈশ্বরাপ্পা।
ঈশ্বরাপ্পার মতো প্রকাশ্যে মুসলিমবিরোধী মন্তব্য না করলেও, হিন্দু ভোটকে ঝুলিতে পুরতে মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পাও উদ্যোগী হয়েছেন। যে কারণে শুক্রবার বীরশৈব-লিঙ্গায়েত সম্প্রদায়কে অন্যান্য অনগ্রসর শ্রেণিতে (ওবিসি) অন্তর্ভুক্ত করার পক্ষে কেন্দ্রের কাছে সুপারিশ করেন তিনি।





Post a Comment